# “ইচ্ছে যত”

- Author: [মনির হোসেন মমি](https://sonelablog.com/author/ma-mati-das/)
- Published: 2019-02-16T16:40:31+00:00
- Updated: 2019-02-16T16:40:31+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%87%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%af%e0%a6%a4/

---

![](https://sonelablog.com/wp-content/uploads/2019/02/51991465_2080654618637827_8166641289824043008_n.jpg)আমি কবি হতে আসিনি  
আসিনি সাহিত্যিকের কোন নামজাদাঁ হতে  
এসেছি আমি দুঃখিদের অঙ্কুরে ঝড়ে যাওয়ার কথা শুনাতে  
বিশ্ব ব্রাহ্মন্ডে নির্যাতীত মানুষের মনে শান্তির পরশ বুলাতে,  
আমি কবি হতে আসিনি,  
এসেছি আমি দুঃখীনি মায়ের দুঃখ ঘোচাতে।

আমি কবি হতে আসিনি  
আসিনি অসার শব্দে মুদ্রিত বইয়ের পাতায় পাতায়  
ব্যাবসায়িক ধান্দায়,  
এসেছি আমি শোষিতের মনকে নাড়াতে,শব্দকে জাগাতে বাক্যকে নাচাতে  
জানান দিয়ে যাই,  
আমি কবি হতে আসিনি  
এসেছি আমি মনুষত্বহীন মানুষকে জাগাতে।

আমি কবি হতে আসি  
আসিনি জীবনকে উতাল পাতাল কল্পনা জগতে সাজাঁতে,  
কল্পনায় আকাশঁ ছোয়াঁ যায়,নীল আসমানের পরীঁ ভেবে  
প্রেমিক প্রেমিকার মন জয় করা যায়,  
বাস্তবতা বলে,দূর-বহু দূর।

আমি কবি হতে আসিনি,  
আসিনি বিশ্বকে ক্ষমতার দাপটে শাষাতে,  
এসেছি আমি মানুষের মাঝে মানুষ হয়ে থাকতে,  
দু বাহু দিয়েছি বাড়িয়ে করছি প্রার্থণা,যেন পারি-  
মানুষের মাঝে নিজেকে বাচিঁয়ে রাখতে,  
আমি কবি হতে আসিনি।

আমি কবি হতে আসিনি  
আসিনি জগতের ধনীদের শীর্ষস্থান দখল করতে  
ক্ষুধার জ্বালা মেটাতে,ভাবিনা অন্ন কোথায়!  
পাখিরা যে ভাবে খেয়ে পড়ে বাচে,জীবন যখন যেভাবে থাকে,  
বলতে এসেছি,বলে যাই,  
এ জগতে জীবন কখনো থেমে থাকার নয়  
ভাল মন্দ যাই ঘটুক জীবন কেবল ধাপিয়ে বেড়ায়,  
আমি কবি হতে আসিনি।

ছবি:আঃ ওয়াহিদ

---

Comments: 13 — https://sonelablog.com/%e0%a6%87%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%af%e0%a6%a4/#comments
