# ইচ্ছে যখন চুরি

- Author: [খেয়ালী মেয়ে](https://sonelablog.com/author/ummeshakhina/)
- Published: 2015-08-12T16:48:36+00:00
- Updated: 2015-08-15T14:47:28+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%87%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%af%e0%a6%96%e0%a6%a8-%e0%a6%9a%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf/

---

আমি খেয়ালী মেয়ে, সোনেলা পরিবারের একজন—প্রায় বছরখানেক আগেও এই সোনেলা পরিবার আমার কাছে ছিলো অজানা, অথচো আজ সেই সোনেলা আমার অনেক প্রিয়,খুব কাছের—সোনেলাতে এসে খুব সহজেই পেয়ে যাই অনেকগুলো ভালো লেখকের সন্ধান—যাদের লেখা আমাকে জোঁকের মতো আঁকড়ে ধরেছে—মুগ্ধ হয়ে পড়ি তাদের লেখা, সময়ের ব্যবধানে অনেকেই আমার খুব প্রিয় হয়ে গেছে—অপেক্ষা করি তাদের নতুন লেখার, শেখার চেষ্টা করছি প্রতিনিয়ত তাদের লেখা পড়ে……শুধু তাই নয় সোনেলা পরিবারের মানুষগুলোর জন্য এতোটাই মুগ্ধতা আমার মাঝে তৈরি হয়েছে যে তাদেরকে চোখ দিয়ে এক নজর দেখার তীব্র ইচ্ছে জাগে মনে—আর এই ইচ্ছে থেকেই জন্ম নেয় আর একটা নতুন ইচ্ছের, “চুরির ইচ্ছে” 🙂

গত ২দিন আমি এফবিতে যতোক্ষণ ছিলাম সেই সময়টা চেষ্টা করেছি আমার প্রিয় কিছু ব্লগারের এফবি প্রোফাইলে গিয়ে তাদের এক নজর দেখে আসার এবং সাথে করে তাদের প্রোফাইল থেকে কিছু একটা চুরি করে নিয়ে আসার—কিন্তু সব ইচ্ছে কি পূরণ হয়?—হয় না, আর সেজন্যই হয়তো সবাইকে এক নজর দেখা হলো না—কিন্তু চুরির ইচ্ছেটা পুরোপুরি না হলেও অর্ধেক পূরণ হয়েছে 🙂

**চুরি করেছি, আমি চুরি করেছি—কেউ আবার পুলিশ ডাকতে যাবেন না কিন্তু :@ **

**জিসান ভাইয়া**,  সোনেলা পরিবারে আসার আগ থেকেই আমি আর জিসান ভাইয়া এফবি ফ্রেন্ড 🙂  জিসান ভাইয়াকে আমি দেখেছি সোনেলাতে আসার আগেই—আর এই জিসান ভাইয়ায় আমাকে সোনেলা পরিবারে নিয়ে এসেছে 🙂  তাই বলে কেউ ভাবতে যাবেন না যে তার প্রোফাইলে আমি চুরি করবো না 🙂  প্রথম চুরিটা আমি জিসান ভাইয়ার প্রোফাইল থেকেই শুরু করেছি 😀  তবে চুরি করতে গিয়ে কিছুটা চিন্তিত হয়ে পড়েছিলাম যে কোনটা রেখে কোনটা করবো চুরি ;?  এতোকিছু উনার প্রোফাইলে, শেষপর্যন্ত উনার ভর্তাভর্তি খাবার টেবিলে গিয়ে চোখ আটকালো—লোভ সামলাতে পারলাম না—চুরি করে নিয়ে আসলাম উনার ভর্তাভর্তি টেবিল \|/  
[!\[Picture1\](http://sonelablog.com/wp-content/uploads/2015/08/Picture1.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2015/08/Picture1.jpg)

**শুন্য শুন্যালয়** আপু, তাকে আমি আগে থেকে চিনলেও সোনেলাতে এসেই আপুটাকে আমি খুব আপন করে পেয়েছি 🙂  তার এফবি ফ্রেন্ড হয়ে তাকে দেখারও সৌভাগ্য হয়েছে আমার 🙂  কত্তো সুইট কিউট একটা মেয়ে  -{@  ছেলে হলে র্নিঘাত আমি শুন্য আপুর জন্য দেবদাস/কালিদাস হয়ে যেতাম (-3  অনেক ভালোবাসি তোমায় শুন্য আপু (3  কিন্তু তোমার এফবি প্রোফাইল থেকে চুরি করার ইচ্ছেটা অপূর্ণ রয়ে গেলো 🙁  কেনো যে আমি এফবিতে অ্যাক্টিভেট হলে তুমি ডিঅ্যাক্টিভেট হয়ে যাও ;?  এফবিতে না পেয়ে অনুমতি ছাড়াই সোনেলা থেকে তোমার একটা ছবি নিয়ে নিলাম, একটু করে চুরির স্বাদ পাওয়ার জন্য 😀

**সোনালী আলোয় ভেসে বেড়ানো জল আর ইচ্ছের ছুটোছুটি…**  
**তবু নিরুদ্বেগ সূর্য ঘড়ির কাঁটার নিয়মে সাজে পরিপাটি…**  
[!\[1920464_579572295481186_139415010346354961_n\](http://sonelablog.com/wp-content/uploads/2015/08/1920464_579572295481186_139415010346354961_n-450x300.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2015/08/1920464_579572295481186_139415010346354961_n.jpg)

**লীলাবতী আপু**, সোনেলার কল্যাণে আপুটাও আমার অনেক প্রিয় হয়ে গেছে 🙂  দুজনেই আমরা এফবিতেও ফ্রেন্ড, কিন্তু তাতে কি :@  এতো প্রিয় মানুষটাকে একবারও দেখার সুযোগ হলো না 🙁  তবে তার আইডিতে গিয়ে আর এক লীলাবতীর ছবি পাওয়া গেলো, যার হাসিতে মুক্তো ঝরে 😀   কি আর করা চুরি করে তাকেই নিয়ে আসলাম \|/  
[!\[10363908_1439008209718524_1253378941879031081_n\](http://sonelablog.com/wp-content/uploads/2015/08/10363908_1439008209718524_1253378941879031081_n-400x300.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2015/08/10363908_1439008209718524_1253378941879031081_n.jpg)

**ছাইরাছ হেলাল**, সোনেলার জন্যই আমরা এফবি ফ্রেন্ড—তাকে আমার দেখা হলো না 🙁 তার আইডিতে গিয়ে তাকে অনেকটা কিপটুস টাইপের মনে হলো :p  কিচ্ছু রাখেনি চুরি করার জন্য 🙁  শুধু নাম না জানা ক্যাক্টাস ফুলের ১টা ছবি ছিলো, কি করবো সেটাই নিয়ে এলাম 🙂  
[!\[480429_4291607339772_667687820_n\](http://sonelablog.com/wp-content/uploads/2015/08/480429_4291607339772_667687820_n-447x300.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2015/08/480429_4291607339772_667687820_n.jpg)

**নীলাঞ্জনা নীলা** আপু, আমরা এফবি ফ্রেন্ড না, তবে সোনেলাতে এসে পেয়েছি এই মিষ্টি আপুটাকেও 🙂  সোনেলাতে আপুটাকে দেখেছি, তারপরও তাঁর লেখা পড়ে তাকে আরো বেশি করে দেখার ইচ্ছে জাগলো- আর সেজন্যই চুপিচুপি তাঁর আইডিটা খুঁজে বের করি, দেখে আসি আপুটাকে 🙂  মনের ভিতর প্রশ্ন জাগে, মানুষ এতো সুন্দর কি করে হয় ;?  চুরির করার জন্য কতোকিছু রেখে দিয়েছে, তাই দেরি না করে চুরির ইচ্ছেটা পূর্ণ করে চলে আসি 😀

**অবহেলিত ঘাস তোমার সবুজে মেঘের আদর**  
[!\[Picture1\](http://sonelablog.com/wp-content/uploads/2015/08/Picture11-228x300.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2015/08/Picture11.jpg)

**মেহেরী তাজ**, ছোট্ট সুইট কিউট একটা মিষ্টি মেয়ে—আমি তাকে দেখেছি আর সেজন্যই বলতে পারছি যে মেয়েটা কত্তো সুইট 🙂  এই সুইট মেয়েটাও আমার এফবি বন্ধু ভাবতেই ভালো লাগছে :c  তার ওয়ালে খুব সুন্দর দুটা কবুতর দেখে চুরি করার কথা মনে পড়ে গেলো, তাই কাল’বিলম্ব না করে তার ম্যাডাম পরিচর্যার অভাবে যে পাখিগুলোকে বিক্রি করে দিচ্ছেন আমি সেগুলোকে নিয়ে আসলাম 🙂  
[!\[Picture1\](http://sonelablog.com/wp-content/uploads/2015/08/Picture12-311x300.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2015/08/Picture12.jpg)

**ব্লগার সজীব** ভাইয়া, আমরা এফবি ফ্রেন্ড না—তবে সোনেলাতে আমি তার লেখা পড়ে মুগ্ধ 🙂  এতোটাই মুগ্ধ যে তার লেখা পড়ে আমি চিন্তায় পড়ে যাই যে, না জানি ছেলেটার মাথায় কত্তো কত্তো গোবর আছে ;?  তাইতো গোবরভর্তি মাথা দেখার জন্য তার আইডিটা হারিকেন নিভিয়ে খুঁজি, পেয়েছি খুঁজে ব্লগার সজীবের আইডি 🙂  বাংলা বছরের প্রথম দিনেই নতুন ভাবে ফিরে আসা সজীব ভাইয়ের ছবি দেখে আমি হেসে মরি :D)  এই পিচ্চিই কিনা কয়দিন আগে নিজেকে প্রাপ্তবয়স্ক বলে দাবি করে :D)  একটু জোরে হাসা দরকার, কিন্তু না আগে চুরি করি কেটে পড়ি তারপর না হয় হাসবো 😀  
[!\[11081036_1376818519315047_6413489996909271146_n\](http://sonelablog.com/wp-content/uploads/2015/08/11081036_1376818519315047_6413489996909271146_n.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2015/08/11081036_1376818519315047_6413489996909271146_n.jpg)

**সীমান্ত উন্মাদ**, সার্চ দ্যা খোঁজ করে গিয়েছি আমি তাহার আইডিতেও—কিন্তু তাঁর দেখা মিললো না 🙁  উন্মাদের প্রোফাইল এবং কাভার পিক দেখে ভয় পেয়ে গেছি 😮  তাইতো তাড়াতাড়ি তাঁর একটা স্ট্যাটাস চুরি করে কেটে পড়েছি 🙂  
**“পাবলিকের বাঁশ আর তেল্লের ঝাঁজ কি জিনিস টের পাইন আ মনুরা। এখন টাইম আছে দেশ সেবার রাজনীতির ভন্ডামী ছাইড়া ভালো হও। কথাটা বেবাগ দলের লাগ্গাই প্রজোয্য”**

**নুসরাত মৌরিন** আপু, কোথায় হারালো আপুটা কে জানে ;?  তবে সোনেলাতে এসে প্রথম থেকে আপুটাকে পেয়েছি, দারুন লিখে—তাই দেখার লোভ সামলাতে পারিনি—এফবি ফ্রেন্ড না হলেও সোনেলা গ্রুপে আমাদের পরিচয় আছে—তাইতো র্নিভয়ে হানা দিই তাঁর আইডিতেও 😀  কিন্তু সেটিং খুব মজবুতভাবে করেছে, যার জন্য তাঁকে আমার দেখা হলো না 🙁  কিন্তু আপুটা আমাকে এত্তোগুলা লাভ (3  করে তাই আসার সময় তার কাভার পিকটা চুরি করে নিয়ে আসি 🙂  
[!\[11215760_10206121590432072_7564531727904450725_n\](http://sonelablog.com/wp-content/uploads/2015/08/11215760_10206121590432072_7564531727904450725_n-500x184.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2015/08/11215760_10206121590432072_7564531727904450725_n.jpg)

**মনির হোসেন মমি**, যার লেখায় বাস্তবতা ধরা দেয়, সেই মানুষটাকে দেখার জন্যও আমি তার এফবি আইডির সন্ধান করি—পেয়েও যাই, দেখাও মিললো 🙂 ফিরে আসার সময় নিয়ে এলাম গ্রাম বাংলার পরিচিত একটা ছবি 😀  
[!\[11811298_875263322561143_2166037979255607370_n\](http://sonelablog.com/wp-content/uploads/2015/08/11811298_875263322561143_2166037979255607370_n-449x300.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2015/08/11811298_875263322561143_2166037979255607370_n.jpg)

**প্রজন্ম ৭১,** খুব কম লিখেন এই ভাইয়াটা-তবে যা লেখেন তাতেই দেশের প্রতি তাঁর গভীর মমত্ববোধ ফুটে উঠে—আমরা এফবিতেও ফ্রেন্ড কিন্তু তারপরও এই ভাইয়াটাকে দেখলাম না 🙁   তবে তার আইডি থেকে খালি হাতে ফিরিনি 🙂  
[!\[62202_101127123386375_841397687_n\](http://sonelablog.com/wp-content/uploads/2015/08/62202_101127123386375_841397687_n-261x300.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2015/08/62202_101127123386375_841397687_n.jpg)

**রিমি রুম্মান**, আপুটার লেখা ভালো লাগে-লেখা পড়ে তাঁকেও দেখার ইচ্ছে জাগে—পেয়েও যাই খুব সহজে আপুর আইডিটা—দেখেছি হাস্যেজ্জ্বল আপুটাকে, ভালো লেগেছে অনেক 🙂  তবে তার আইডি থেকে কিছু চুরি করার সাহস আমার হয়নি 🙁

**অনিকেত নন্দিনী**, উনার লেখা খুব অল্প পড়া হয়েছে—তবে যা পড়েছি তাতেই উনার ভক্ত হয়ে গেছি—তাইতো দেখার জন্য এফবিতে উনাকেও খুঁজে বের করি—কিন্তু দেখা হলো না 🙁 অনিকেত নন্দিনী আপুকে নিয়ে লীলাবতী আপুর কোপাকুপি পোস্টের কথা মনে আসতেই উনার প্রোফাইল থেকে কিছু চুরি করার সাহস হলো না ^:^

**মারজানা ফেরদৌস রুবা** আপু, তাঁর আইডিতে গিয়ে দেখে এসেছি তাকে-তবে চুরির করার সাহস হয়নি 🙁  কোনকিছু চুরি করার সাহস হয়নি **সঞ্জয় কুমার** এবং **সাতকাহন** এর আইডি থেকেও, কিন্তু দেখেছি সঞ্জয় কুমার এবং সাতকাহনকে 🙂

আরো দেখার ইচ্ছে ছিলো **মোঃ মজিবর রহমান**, **অলিভার**,  **হিলিয়াম এইচ ই, কৃন্তনিকা** এবং **আশা জাগানিয়া** আপুটাকে—কিন্তু খুঁজে পাইনি তাদের 🙁

**অরন্য** **স্বপ্ন** **মিথুন** এফবির জগৎ আমি তন্ন তন্ন করে খুঁজেছি এই তিনটা আইডিকে—কিন্তু পাইনি খুঁজে 🙁  তাঁদেরকে দেখার খুব ইচ্ছে ছিলো খুউববববব, ইচ্ছে ছিলো তাদের আইডি থেকেও চুরি করার 🙁  কিন্তু হয়নি ইচ্ছে পূরণ ;(

যাক শেষপর্যন্ত চুরির মিশন অর্ধেক সফল করে আমিও আমার প্রোফাইলে ফিরে এসেছি নিরাপদে—জানি না এই চুরিতে কার কতোটুকু ক্ষতি হয়ে গেলো?—তবে আমার বেশ লেগেছে চুরি করতে—চুরিতেও যে মজা আছে আগে জানা ছিলো না \|/  আমাকে এমন চুরি বিষয়ক অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ সোনেলা পরিবারকে 🙂

[সব শেষে আসুন একটা গান শুনি-](https://www.youtube.com/watch?v=Yhs5dlte_hk)

ভালো থাকবেন সবাই 🙂  
শুভকামনা রইলো -{@

(খেয়ালী মেয়ে)

---

Comments: 62 — https://sonelablog.com/%e0%a6%87%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%af%e0%a6%96%e0%a6%a8-%e0%a6%9a%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf/#comments
