# ইচ্ছে পুরন এর দেশে

- Author: [স্বপ্ন](https://sonelablog.com/author/sumon3g/)
- Published: 2013-10-21T19:45:47+00:00
- Updated: 2013-10-21T20:03:32+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- Tags: ভালোবাসা, মটর বাইক ।, স্বপ্ন
- URL: https://sonelablog.com/%e0%a6%87%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a6%a8-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2013/10/559173_525568327511527_703988612_n.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2013/10/559173_525568327511527_703988612_n.jpg)

আজকাল হেটে বেড়াই সেই ইচ্ছে পুরনের দেশে যেখানে ইচ্ছে প্রকাশের সাথে সাথেই তা চলে আসে নাগালের মাঝে। আমার ইচ্ছেরা খুব বড় ছিলনা কোন কালেই । ছোট ছোট ইচ্ছে । তবে আমার কাছে এই ইচ্ছে গুলোর মুল্য অনেক , অমূল্য ই বলা চলে।

আলাপের প্রথম দিনেই কেন যেন মনে হয়েছিল , এই সেই যাকে আমি খুঁজেছি এতকাল , মিসিসিপি , তাইগ্রিস , গংগা , পদ্মার তীরে তীরে । সাহারার তপ্ত রোদে দিনের পর দিন খুজে বেড়িয়েছি তৃষ্ণার্ত হয়ে । এই সেই তিনি যার স্পর্শে জগত সংসারের সমস্ত সঙ্গীত এক সাথে বেজে উঠলো ।

ইচ্ছে পুরন দেবী হয়ে মটর বাইকের সঙ্গী হলে সেদিন । শুধু বলার অপেক্ষা , উঠে বসলে আমার বাইকের পিছনে। ছুটছি ছুটছি আমার স্বপ্নের সড়ক দিয়ে । হাওয়ায় উড়ছিল তোমার চুল। মাঝে মাঝে উল্টো হাওয়া আমার মুখে এনে ফেলছিল তোমার চুল। পিছনে না তাকিয়েও ঠিকই বুঝতে পেরেছিলাম , জড়িয়ে ধরতে চাইছ তুমি। লজ্জা সংকোচ এ পারছো না । আমার কাছে এতটা লজ্জা কেন মিথুন ? মনে মনে চাচ্ছিলাম , জড়িয়ে ধরো জড়িয়ে ধরো। কিন্তু ধরছো না । আমি বলার সাথে সাথে জড়িয়ে ধরলে একান্ত নির্ভরতায় , লতার মতই । মাঝে মাঝে তাকিয়ে দেখছিলাম তোমার সুখ। আমার মিথুনের সুখ। চোখ বুজে সুখকে যেন উপভোগ করছো ।

স্বপ্নের যাত্রা একসময় শেষ হয়। এর সুখ প্রবাহিত এখনো আমার সমস্ত অস্তিত্বে (3  (3

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%87%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a6%a8-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87/#comments
