# ইচ্ছে করে

- Author: [নিতাই বাবু](https://sonelablog.com/author/nitaibabu/)
- Published: 2020-02-08T11:16:05+00:00
- Updated: 2020-02-08T12:00:38+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%87%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87/

---

ইচ্ছে করে আবার সেই  
ছোট্ট শিশুটি হই,  
মায়ের কোলে ঘুপটি মেরে  
চুপচাপ ঘুমিয়ে রই!

ইচ্ছে করে চলে যাই  
সেই ছোট বেলায়,  
বন্ধুদের সাথে লাগাতাম কাট্টি  
যখন-তখন কথায় কথায়!

ইচ্ছে করে ছুটে যাই  
ঐ শীতলক্ষ্যা নদীতে,  
এপার থেকে ওপারে যেতাম  
সাঁতরে ভাসতে ভাসতে!

ইচ্ছে করে খেলতে খেলা  
দৌড়-ঝাঁপ কানামাছি বনভোজন,  
গোল্লাছুট ফুটবল দাইড়া আরও–  
হতো কতনা আয়োজন!

ইচ্ছে করে বর সেজে  
খেলি বাউ-জামাই খেলা,  
মোরগ লড়াই খেলা খেলে  
কাটিয়ে দিই বেলা!

---

Comments: 26 — https://sonelablog.com/%e0%a6%87%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87/#comments
