# ইচ্ছে করে ( ম্যাগাজিন )

- Author: [অরুণিমা মন্ডল দাস](https://sonelablog.com/author/arunima20/)
- Published: 2019-05-23T18:26:49+00:00
- Updated: 2019-05-23T18:26:49+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%87%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a8/

---

ইচ্ছে করে রবিঠাকুর নিয়ে লিখি  
লেখাগুলো বারবার ফ্রিজে রেখে আসি  
তাও কোথা থেকে জল হয়ে যায়  
বুঝতে পারি না  
পঁচিশে বৈশাখ” খুব হাঁফাচ্ছিল  
তাই  
আমার কাছে এসে দাঁড়ায় নি  
আমি ছবি” না দেখে লিখতে পারি না  
শুভ জন্মদিন” বলতেও পারি না

পায়েসের “এক প্লেট চাল” আমার দিকে তাকিয়ে হাসাহাসি করে  
হয়তো আমার পোড়া কপালের ছাই” গুলো দেখে ফেলেছে

ইচ্ছে করে  
সারাদিন কবিতা লিখি  
গান করি  
সুরের মদ্যপান করে  
কোন বাগানে বসে থাকি  
গাছের তলায় দখিনা হাওয়া  
আমাকে জড়িয়ে ধরুক

বারবার প্রেমে পড়ে পুড়ে পুড়ে মরতে কার না ভালো লাগে  
হোক না একপক্ষীয়  
তবুও তো ভালোবাসা”  
চোখের দিকে আঁচড় দিলেই  
সারা হৃদয়টা মুচড়ে ওঠে  
একটা শিহরন বজ্রপাত ঘটায় শরীরে

কেমন অসহায় বোকা বোকা লাগে  
প্রকৃতি ,রবি ঠাকুর,  
প্রেমিকা হতে পারি?  
ছেড়ে যাবে না কিছুমাস পর ?  
সারাক্ষন আমার কাছে থেকো!  
ইচ্ছে করে—

—– অরুণিমা মন্ডল দাস  
কলকাতা, ভারত।

---

Comments: 17 — https://sonelablog.com/%e0%a6%87%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a8/#comments
