# ইচ্ছের সাজ

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2015-08-03T14:14:41+00:00
- Updated: 2015-08-03T17:15:35+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%87%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%9c/

---

সলজ্জ ইচ্ছে হয়েছিল সাজব একদিন একাকী আন্‌মনে,  
প্লাবনপ্রেমে ক্ষণে ক্ষণে সারাক্ষণ জাগে সাধ এ হৃদয়ে,  
কালিঝুলি মেখে নয়, ম্যাক্সফ্যাক্টরের ঝাঁপি উল্টিয়ে।  
ভেবোনা সং সাজব রং মেখে কোন এক দুঁদে কিংবদন্তির কথা ভেবে;  
নিষ্পত্র বিশীর্ণ বিষণ্ণতায় শব বসনে ভাসব  
তীব্রতর স্রোত বিহীন বিভুঁয়ের সুন্দরতম জলনদে।  
অবাক বিস্ময়যন্ত্রণার নিখুঁত নিকুচি করে “ইচ্ছে” একদিন সাজতে চেয়েছিল।

♦দুঁদে………দুরন্ত

---

Comments: 59 — https://sonelablog.com/%e0%a6%87%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%9c/#comments
