# ইচ্ছের ইচ্ছে

- Author: [তামান্না](https://sonelablog.com/author/tamanna/)
- Published: 2015-02-02T03:05:04+00:00
- Updated: 2015-02-02T03:05:04+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%87%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87/

---

ইচ্ছেরও খুব ইচ্ছে করে  
দিনশেষে কেউ বলুক-  
এবার থামো,  
অনেক হয়েছে অভিমান।  
এবার নাহয় একটু হাসো।  
দম নিয়ে নয় মন নিয়ে আজ  
প্রাণটা ভরে খানিক বাঁচো।

ইচ্ছেরও খুব ইচ্ছে করে  
কেউ থাকুক-  
সময়ে বা অসময়ে  
নিশ্চুপ সাথী হয়ে।  
না খোঁজে শঙ্খ বরণ গোলাপ  
ঘাসফুলেই বাড়তো অবুঝ প্রলাপ।  
বলতো হেসে দস্যুরানী  
তোমায় দিলাম আশয়খানি,  
সাতরঙ্গা সব অনুভবে  
আমায় নিয়ে বাঁচো।

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%87%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87/#comments
