# ইচ্ছার নোঙ্গর

Author: আলমগীর সরকার লিটন
Published: 2022-04-26
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%87%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%b0/

*ধূসর ইচ্ছার কোন বাপ মাও নাই,*  
*তাই ইচ্ছা সাজাই অনেক কিছুই;*  
*জলের সাথে ইচ্ছার গভীর সম্পর্ক*  
*কেউ জানুক আর নাই বা জানুক-*  
*পরশ কমল বয়ে যায় ইচ্ছার জল;*

*মন থাকুক আর নাই বা থাকুক-*  
*বুকতে জলের খেলা, ঢেউ ভাঙে ইচ্ছা*  
*অথচ ফুরায় না রঙের হাড়ির কিচ্ছা!*  
*ওরা গল্প শুনাই,ফড়িংর নাচ দেখাই-*  
*কখন মাটিতে ফেলি ইচ্ছার নোঙ্গর।*

*১৩বৈশাখ ১৪২৯, ২৬এপ্রিল ২২*
