# ইচ্চে-ফানুস

- Author: [সাবিনা ইয়াসমিন](https://sonelablog.com/author/sabina-yeasmin/)
- Published: 2019-12-30T06:22:25+00:00
- Updated: 2019-12-30T06:22:25+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%87%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9a%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b8/

---

একদিন শব্দেরা আড়াল হবে  
নির্বাসিত নৈশব্দেরা দখল নিবে খোলা জানালার,

হীম বাতায়নে অবহেলিত সময়  
আরও নিস্তেজ হয়ে বিদায়ের ক্ষণ গুনবে,

বিমর্ষ চিত্ত কেঁপে উঠবে অজানা শংকায়  
ক্ষীণ হতে হতে বিলিন হবে নকশিকাঁথার ফোঁড়,

আকুল মনের ব্যাকুল মোনাজাতে  
আজ ঈশ্বর-উপস্থিতির খুব প্রয়োজন ,

আড়াল-ঈশ্বর এর অট্টহাসিতে নির্মমতার উচ্ছ্বাস;  
তবুও হৃদয় মেনে নিতে চায়,  
একদিন সব ঠিক হয়,  
একদিন সবই ঠিক হয়ে যায়…

* জবাব পোস্ট

---

Comments: 30 — https://sonelablog.com/%e0%a6%87%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9a%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b8/#comments
