# ইউটোপিয়ার জীবাশ্ম

- Author: [এজহারুল এইচ শেখ](https://sonelablog.com/author/ajharul-h-shaikh/)
- Published: 2013-03-21T10:46:29+00:00
- Updated: 2013-03-21T10:46:29+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%87%e0%a6%89%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ae/

---

ঘুম খাম-খেয়ালি বাতাসের  
জ্বলন্ত তুষ,  
ভাতের পাতে হাত ক্ষুধার, ঝিমিয়ে থাকে  
ক্ল্যাস্টিক-বিষাদ,  
জিহ্বা নালে ভেজে না, পড়ে থাকে  
উচ্ছিষ্টের স্তুপ,  
পাকস্থলীতে আসিড বয়ে যায় চিবিয়ে  
খায় মাংস,  
নরম দেওয়ালে সীদ কাঁটে পার্থেনিয়াম  
বিষ!

ক্যালোরি খায় সিলিকন-চিনা মাটির  
বীর্য,  
শৌর্য বীর ধ্যান মগ্ন ক্ষয় ধরা প্রাচীন  
বুদ্ধ,  
ঠোঁট বদ্ধ বাক-শক্তির ছোবল পড়ে  
চোখের তাঁরায়,পলক স্থির !

প্রাচীন গুহায় বেরিয়ে আসে ভেজা  
শ্যাওলা পিচুটি ,  
আর স্লেটে আঁকা সেই মুখ অবয়ব চোখ,  
মুছলেই অন্ধকারে  
বেরিয়ে পড়ে চাঁদের উচু -নীচু শ্যাওলার  
গলিত দেহ,  
বন্ধ্যা কুমারী নারীর গর্ভ মুখ!  
মস্তিস্কের কিউ লীন হয়ে শিরা ধমনীর রক্ত  
ঘুন পোকা খায়!

ধ্বংস ও সৃষ্টির মাঝখানে দাঁড়িয়ে মমি  
ইতিহাসের ফোকর দিয়ে নিশ্বাস ফেলে,  
ওম্বে সদ্যজাত কোষ ও ইউটোপিয়ার গুহায়  
ছবি আঁকতে চাই অজন্তা-ইলোরায় অনন্তকাল ধরে…  
যেখান থেকে সভ্যতার পথ চলা শুরু…

@ বাড়ি,  
তারিখ-২১/০৩/১৩  
সময়-১১ঃ৫৪ দুপুর

---

Comments: 4 — https://sonelablog.com/%e0%a6%87%e0%a6%89%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ae/#comments
