# ইংল্যান্ডের জয় বাংলা রেস্টুরেন্ট

Author: হৃদয়ে আমার বাংলাদেশ
Published: 2015-06-16
Category: একান্ত অনুভূতি
Tags: জয় বাংলা
URL: https://sonelablog.com/%e0%a6%87%e0%a6%82%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%9f-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%9f/

ইংল্যান্ডের এডিনবারগে একটা বাঙালী রেস্টুরেন্ট বা টেক-আওয়ে আছে যেটার নাম “জয় বাংলা”। ওখানে কি কি খাবার পাওয়া যায় তা এই পোষ্টের বিষয় নয়। বিষয়টি বেশ মজাদার এবং আনন্দদায়ক। আনন্দটুকু সবার সাথে ভাগ করে নেয়ার জন্য এই পোষ্ট।

রেস্টুরেন্ট এর মালিক রিসিপশনের জন্য ইচ্ছা করে এক পাকিস্থানী নাগরিককে রেখেছেন  শুধু ফোন রিসিভ করার জন্য।  
রেস্টুরেন্টে যতবার ফোন বাজে সে ফোন তুলেই বলে “হ্যালো জয় বাংলা থেকে বলছি” ।  
জয় বাংলায় নতুন কোন ক্রেতা আসলেও  “জয় বাংলা” বলে স্বাগতম জানানোও তার কাজ।  
জয় বাংলার মালিককে অভিনন্দন জানাই এমন উদ্ভাবনী কাজের জন্য।  
জয় বাংলা !!

[![জয় বাংলার ঠিকানাঃ 257 Gorgie Road, Edinburgh,England ](http://sonelablog.com/wp-content/uploads/2015/06/262b70d4149dc1dccc8cd1201928e6fa.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2015/06/262b70d4149dc1dccc8cd1201928e6fa.jpg)

জয় বাংলার ঠিকানাঃ 257 Gorgie Road, Edinburgh,England

ছবিটি গুগল থেকে নেয়া।

এই ঘটনাটি আমার এক ফেইসবুক বন্ধু আমার সাথে শেয়ার করেছেন।এটি ফেইসবুকার সাবাজ আলী একটি স্টাটাস। শ্রদ্ধেয় সাবাজ আলীর ওয়ালে এত বেশী পোষ্ট যে তা আমি খুঁজে পাইনি।
