# ইংলিশ সাবটাইটেল সহ যে কোন ভাষার মুভি দেখুন

- Author: [আনন্দধারা বহিছে ভুবনে](https://sonelablog.com/author/sozib27/)
- Published: 2015-05-03T07:33:58+00:00
- Updated: 2015-05-03T07:54:20+00:00
- Category: [টিভি নাটক/সিরিয়াল](https://sonelablog.com/category/misc/%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9f%e0%a6%95%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b2/), [মুভি রিভিউ](https://sonelablog.com/category/misc/movie_review/)
- URL: https://sonelablog.com/%e0%a6%87%e0%a6%82%e0%a6%b0%e0%a7%87%e0%a6%9c%e0%a7%80-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a6%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%81/

---

[!\[default_05\](http://sonelablog.com/wp-content/uploads/2015/05/default_05.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2015/05/default_05.jpg)

বিদেশী ভাষার অনেক বিখ্যাত মুভি আমরা ভাষার জন্য বুঝতে পারিনা।বাধ্য হয়ে অভিনেতা/অভিনেত্রীর আকার ইংগিত দিয়ে বুঝতে চেষ্টা করি, কি হচ্ছে, কি বলতে চাচ্ছেন। সোনেলার ব্লগার কৃন্তনিকা আপু কোরিয়ান মুভি/সিরিয়ালের রিভিউ দিচ্ছেন।কিন্তু এর ইংরেজী ডাব করা বা সাব টাইটেল না থাকায় খুব ইচ্ছে থাকা সত্ত্বেও মুভিগুলো আর দেখা হয়ে ওঠেনি।তখন থেকেই মাথায় ঘুরপাক খাচ্ছিল কিভাবে সাব টাইটেল সমস্যার সমাধান করা যায়। ইংরেজী মুভি দেখার সময়ে যদি ইংরেজী সাব টাইটেল থাকে, তাহলে বুঝতে আরো সুবিধা হয়,কারন অনেক সময়ই আমরা উচ্চারন জনিত সমস্যার কারনে কথা গুলো বুঝতে পারিনা ভালোভাবে।এসব মুভি সাবটাইটেল সহ পুরো মুভির কাহিনী ভাল করে বুঝে দেখা যায়।

আপনি ইচ্ছা করলে যেকোন মুভির সাবটাইটেল ইন্টারনেট হতে ডাউনলোড করে আপনার মুভির সাথে দেখতে পারেন। প্রথমে আপনার পছন্দের মুভির সাবটাইটেল ডাউনলোড করতে হবে।সাবটাইটেল ডাউনলোড করার জন্য অনেক সাইট আছে ।

> [সাবটাইটেল.নেট](http://www.sub-titles.net/)  
> [সাবম্যাক্স.কম](http://subsmax.com/)  
> [সাবি.কম](http://www.subbiee.com/)  
> [ওপেন সাবটাইটেল](http://www.opensubtitles.org/en/search)

এই সাইটগুলোতে গিয়ে পছন্দের মুভির নাম লিখে সার্চ দিলেই পাওয়া যাবে পছন্দের সাবটাইটেল।সাবটাইটেল ডাউনলোড করে আপনার পছন্দের ফোল্ডারে সংরক্ষন করুন।  
মুভি দেখার জন্য  VLC Media Player অথবা Media Player Classic  ব্যবহার করা যায়।

**যেভাবে সাবটাইটেল ফাইলটি মুভির সাথে যুক্ত করতে হবে**  
যেকোন সাবটাইটেল ফাইল জিপ আকারে থাকে। ডাউনলোড করার পর আনজিপ করতে হবে।আনজিপ করার পর .srt নামের ফাইলটিই হল সাবটাইটেল ফাইল।এবার VLC বা Media player classic পছন্দের মুভিটি চালু করে  মিডিয়া প্লেয়ারের ফাইল মেনু হতে Load Subtitle এবং VLC এর Video>subtitles track>open এ ক্লিক করে সাবটাইটেল ফাইলটি আপলোড করে দিতে হবে। চালু হয়ে গেলো মুভির সাথে সাবটাইটেল।

**কিছু সমস্যা দেখা দিতে পারে**  
কথার সাথে সাবটাইল আগ পিছ হতে পারে।এই সমস্যার কারণ হল মুভির ফ্রেম রেট আর সাবটাইটেল ফ্রেম রেট মিল থাকেনা।সাবটাইটেল ডাউনলোড করার সময় খেয়াল রাখতে হবে, প্রতিটির পাশে fps বা ফ্রেম পার সেকেন্ড লেখা আছে।আর মুভির Fps দেখতে হলে propertise এ ক্লিক করুন অথবা vlc তে মুভিটি চালু করে টুলস হতে কোডেক ইনফরমেশন এ ক্লিক করুন। যদি দেখা যায়,সাবটাইটেল না মিলে বা সমান Fps এর কোড না মিলে তখন যা করতে হবে-  
এই সাইটে গিয়ে > [সাব-কনভার্টার](http://www.divx-digest.com/software/subconvertor.html#downloads)সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে।।সফট এর ওপেন এ ক্লিক করে সাবটাইটেল ফাইলটি ওপেন করতে হবে। এরপরে ফ্রেম রেটের ঘরে মুভির ফ্রেম রেটটি লিখতে হবে (যদি মুভির ফ্রেম রেট ২৩ আর সাবটাইটেলের ফ্রেম রেট ২৭ হয়, তবে এ ঘরে ২৩ লিখতে হবে) ,কনভার্ট এ ক্লিক করে, এবার কনভার্ট এজ এ ক্লিক করে ফাইলটি ..srt দিয়ে সেভ করুন।

এবার দেখতে থাকুন যে কোন ভাষার মুভি মনের আনন্দে 🙂

 

 

---

Comments: 45 — https://sonelablog.com/%e0%a6%87%e0%a6%82%e0%a6%b0%e0%a7%87%e0%a6%9c%e0%a7%80-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a6%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%81/#comments
