# আয়োজন

- Author: [প্রিন্স মাহমুদ](https://sonelablog.com/author/pmahm/)
- Published: 2013-11-22T01:37:27+00:00
- Updated: 2013-11-22T01:37:27+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a7%9f%e0%a7%8b%e0%a6%9c%e0%a6%a8/

---

মনের দামে মন পাওয়া বুঝি হলোনা আমার

স্বপ্নগুলো ভেঙ্গেচুড়ে কেন হল যে ছারখার ?

পেলাম না তো কারো কাছে আমার মনের দাম

সুখের দামে কারো কাছে হয়তো হবো নিলাম ।

আমি তোমায় ভালবাসি -তোমার অবিশ্বাসী মন

তাই তোমার সাথে দ্বন্দ্ব -আমার আজন্ম জীবন

আমার হৃদয়জুড়ে তুমি আর তোমার লোভী কেন মন ?

তবুও কেন তোমায় ঘিরে এই মন উচাটন ?

আমি তোমায় ভালবাসি আর তোমার অবিশ্বাসী মন

তবুও আমার তোমায় ঘিরে সকল আয়োজন ।

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a7%9f%e0%a7%8b%e0%a6%9c%e0%a6%a8/#comments
