# আয়োজন

- Author: [আলমগীর সরকার লিটন](https://sonelablog.com/author/al571981amgir/)
- Published: 2020-06-30T05:40:41+00:00
- Updated: 2020-06-30T05:40:41+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a7%9f%e0%a7%8b%e0%a6%9c%e0%a6%a8-2/

---

*কোনকিছু ভাবতে পারছি না প্রতিদিনের মতো!*

*অথচ জোনাকির দল আলো জ্বলে নিভু নিভু করে;*

*দক্ষিণা জানালা বন্ধ মৃদু ঘ্রাণ আর ফিরে আসচ্ছে না।*

*ভাবনাগুলো সোনালি অতীতেরে ঊড়ন্ত চিল-*

*আর জলশুকনো কয়ের বিলের ঝরা শাপলাফুল;*

 

*তবুও হঠাৎমঠাত শান্তপাঁয়রার ঘুমপারানির ঘোর-*

*আঁধার ছুঁয়ে যায়- গভীর সমুদ্রঢেউ যেনো শঙ্খচিল!*

*তারপর দীর্ঘশ্বাস, খোঁজা কিছুক্ষণ ভাবনা বিস্ময়ময়-*

*ফজরের আযান, ভেসে যায় স্বপ্নদেখা ঘুম- ভেঙ্গে গেলো*

*প্রভাতফেরি সমস্ত আয়োজন, অতঃপর ভাবনা এপর্যন্ত থাক।*

 

১৬ আষাঢ় ১৪২৬, ৩০ জুন ২০

———————————–

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a7%9f%e0%a7%8b%e0%a6%9c%e0%a6%a8-2/#comments
