# আহ্লাদী কামনার কুজ্ঝটিকা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-11-25T07:20:38+00:00
- Updated: 2020-11-25T04:43:06+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%80-%e0%a6%95%e0%a6%be%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%81%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be/

---

ধ্যান-ভঙ্গ শালিক পাখির মত উচ্চস্বরে ডেকে ডেকে  
ফিরে যেতে চায় মন, ফুল-চাষ গ্রামে,  
বাগান মালিকের সাথে থেকে থেকে দেখতে চায়,  
শিউলি কুসুম-ফোটা, নিতে চায় তাজা সুবাস বুকে-ভরে;  
বসন্ত-শীতের আবাহনে;  
অ-পাহারার আনন্দ-চিত্তে, জীবনে মন্ত্র-পড়া মধু-বাতাসে,  
ধীরে ধীরে গা-জুড়োতে চায়,  
সোজাসুজি একটু দূরবর্তীনী/দুর্বিনীত হয়ে-ই।

প্রতীক্ষার তড়িৎ আকর্ষণে, সমবেত ডামাডোলে,  
ভেসে যেতে যেতে মজে যায় কুজ্ঝটিকা-জালে,  
স্বীকৃত সন্দেহার্ত-মন ডুবে, অবিশ্বাস্য  
চক্র-অপব্যয়ের নকল গরিমায়;

সতৃষ্ণ হৃদয়-অস্তিত্বের আহ্লাদী কামনায়  
জনম-অন্ধকারের চওড়া বাতাসে  
কুহকের নীরবতায় ডুবে থাকে বিলুপ্ত বর্ণমালার মত।

ছবি নেটের।

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%80-%e0%a6%95%e0%a6%be%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%81%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be/#comments
