# আহ্লাদি সবাইকে বিদায় করে দিয়েছি

Author: হৃদয়ে আমার বাংলাদেশ
Published: 2013-11-17
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87/

[![](http://sonelablog.com/wp-content/uploads/2013/11/547873_240358042796615_1945487958_n-221x300.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2013/11/547873_240358042796615_1945487958_n.jpg)

লুতু পুতু ধরনের এয়নরয়েড , আই ফোন তাগ করেছি ।  
কাছে টেনে নিয়েছি আমার প্রিয় মোবাইল নকিয়া ১১০০ কে আবার।  
যেমন খুশি তেমন করে এটি ব্যবহার করি । হাত থেকে ছিটকে ১০ ফুট দূরে ছিটকে গেলেও কোন সমস্যা নেই ।  
কল আসে রিসিভ , আর কল করা , মেসেজ দেয়া , সারাক্ষণ সার্ভিস ।  
জোরে জোরে টিপি নব গুলো , কিচ্ছু হয়না । একটুও রাগ নেই , অভিমান নেই। বিশ্বস্ত একজন বন্ধুর মত আচরন করে সে।

অথচ  
এনরয়েড , আই ফোন ? এত আহ্লাদি এনারা , খুব সাবধানে ব্যবহার করতে হয়।  
কথা বলছি , গালের ঘসায় কেটে যায় লাইন । আমার প্রিয় এই নকিয়ায় গালের খোঁচা খোঁচা দাড়ির ঘষাতেও কোন সমস্যা নেই।  
আই ফোন , এনরয়েড হচ্ছে ধনীর দুলালী , ধনীর স্ত্রীর মত । সহজে মন বুঝা যায় না । এত জটিলতা এদের মাঝে । হাত দিয়ে পরে গেলেই শেষ ।

তাই প্রিয় এই সেট আবার ব্যবহার শুরু করেছি।  
লাভ ইউ নকিয়া  ১১০০ (3
