# আহা বন্ধুত্ব!

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2018-10-20T04:21:10+00:00
- Updated: 2018-10-20T04:21:10+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%b9%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%81%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac/

---

অ-উপেক্ষণীয় শীত-সকাল-কুয়াশার নিবিড় ডাকে  
ঘরছাড়া হয়ে শীতোষ্ণ হচ্ছি, ভিজে যাচ্ছি, ভিজে যাচ্ছি,  
হৃদয়ের হাহাকারে চৌচির হচ্ছি!

হায়, এতো মরীচিকা! ফেরার পথ সে-ও হারিয়েছি।  
নন্দন-লোকের মায়া-দেখিয়ে মায়ায়-ফেলে কোথায় হারালে!  
প্রমোদের বিলাস বিছানা, রক্তের উষ্ণ উত্তাপ,  
কমনীয় মধু-ক্ষণ, মধু-ক্ষরণ, উন্মত্ত ঢেউয়ের আলোড়ণ;  
হাসির আলোকচ্ছটা! সবই মরীচিকা আজ।

সহসাই ঢেকে যাই নিচ্ছিদ্র ভারী কুয়াশা-চাদরে  
কণ্ঠে রুদ্ধশ্বাস ফেলে পৌঁছে দেয় মৃত্যু-দুয়ারে।

অদূরে-ই শুনি কুয়াশা হাসে, হ্লাদী-পিশাচ-হাসি;  
মৌজ-মাস্তি, ইয়ার-দোস্তদের সাথে;  
…………………………………………………………………………

অবশেষে  
তাহারা বন্ধু হিশেবে কালাতিপাত করতে থাকিল!

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%b9%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%81%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac/#comments
