# আহা দুষ্মন্ত

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2018-07-09T23:39:28+00:00
- Updated: 2018-07-09T23:40:49+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%b9%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4/

---

দুষ্মন্তের চোখে ফাঁকি ছুঁড়ে  
দেখা হয়েছিল/করেছিল তার/সে শকুন্তলার সাথে!!  
বল্কল মনোহারিণী;  
তৃতীয় চতুর্থের (প্রিয়ংবদা, অনসূয়া) আনাগোনায়  
কিঞ্চিত কৃত্রিম কুপিত হয়ে  
চোখ গেলে দেয়ার ভয়ে দূরে পালালো তারা;

সময় বহিয়া যায় রূপে-রসে, মধু আলাপে,  
পরিশ্রান্ত তৃপ্ততায় তপোবন-বিরুদ্ধ-ভাবে!  
অটুট-সতর্কতায়, সৌহৃদ্য সাতিশয় রমণীয়তায়;  
স্মরণ-বিস্মরণের হা-হুতাশ পেছনে ফেলে  
নিমগ্ন সোনা-আনন্দধারাজল আচ্ছন্নতায়  
বাতাবি লেবুর সুবাস ছড়িয়ে;

পাহাড়ি মেঘের উপত্যকায় রোদে গা-ধরে  
আবার দেখা হয়েছিল এই-তো সেদিন, বহু শতাব্দী পরে,  
গালে টোল ফেলে অসংকোচ-দুরন্ত-দুর্দান্ত-ডাইনী,  
যেমন ছিল আগেও, সুস্বাদু-সুবাসিত,  
বিষ্ময়-বিমুগ্ধ রূপ-রস-গন্ধ স্পর্শে  
বার বার অনেক বার মতি-প্রাপ্তিতে;

নিষিদ্ধ রাত/দিনের প্রেম-প্রবল-জলোচ্ছ্বাসের অতিথি-সূর্য;  
এখনও আছে উদ্‌ভ্রান্ত এক বৈদ্যুতিকতা প্রতিটি মুহূর্তে  
ঠিক আগের-ই মত।

---

Comments: 26 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%b9%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4/#comments
