# আহা গোপন

- Author: [নীলাঞ্জনা নীলা](https://sonelablog.com/author/nilanjana/)
- Published: 2015-07-30T01:44:57+00:00
- Updated: 2015-07-30T01:45:16+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%b9%e0%a6%be-%e0%a6%97%e0%a7%8b%e0%a6%aa%e0%a6%a8/

---

[!\[শিকারী রঙ...\](http://sonelablog.com/wp-content/uploads/2015/07/1913554_1265732119801_6034574_n.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2015/07/1913554_1265732119801_6034574_n.jpg)

*শিকারী রঙ…*

খেলার খেলায় মত্ত আমি  
মত্ত তুমি  
কিন্তু এ যে প্রেম  
কে জানে  
কি জানি !

শিকার করি আমি  
স্বীকার করো তুমি !

খেলার জালে প্রেম বুনছি  
হেম হেম প্রেম  
কি জানি !  
কে জানে !

সত্যি এ যে কি !

শিকারী তুমি স্বীকার করো  
মনের ভেতর মন লুকিয়ে  
বলছো কেন অন্য কথা !  
কি জানি !  
কে জানে !

সবকিছুই যে ওলট-পালট  
খেলার খেলায় স্বীকার করি  
কেবল তোমায়  
শুধু তোমায়  
ভালোবেসে শিকার এবং স্বীকার  করি ।

ইতারব্যাক,ব্রাশেলস,বেলজিয়াম  
২৪ ডিসেম্বর,২০১০ ইং ।

**ছবিটা তুলেছিলাম ২০০৯ সালে বেলজিয়ামে। পুরো ছবিটা কিছুতেই পারলাম না আপলোড করতে। তার জন্য দুঃখিত।**

---

Comments: 38 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%b9%e0%a6%be-%e0%a6%97%e0%a7%8b%e0%a6%aa%e0%a6%a8/#comments
