# আহবান

- Author: [শাহীন চৌধুরী ডলি](https://sonelablog.com/author/shaheen1971/)
- Published: 2017-07-05T10:11:19+00:00
- Updated: 2017-07-05T15:15:03+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%b9%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8/

---

ছুঁয়ে থাক অনুরাগের ছোঁয়া  
মিষ্টি আবেশে,  
চোখ মেলো সুবোধ বালক  
ভোর হতেই প্রথম দর্শনে দেখো চাহি  
তোমার প্রিয়ার মুখচ্ছবি ।  
ভালোবাসায় মাখামাখি এক কাপ  
ধোঁয়া উঠা কফির পেয়ালা হাতে  
দাঁড়িয়ে শিয়রে  
যামিনী যবনিকাপাতে ।  
ঘুম ভাঙা প্রাত্যহিকতা সেরে এসো  
নাস্তা শেষে চটপট তৈরি হয়ে,  
চলো যাই দুর্বার অভিসারে  
কাজে দিই ফাঁকি,  
ঘরদোরের একঘেয়েমি ঝেড়ে ফেলে  
মুক্ত বিহঙ্গ হয়ে উড়ি ,  
একবারই চব্বিশঘণ্টা মাত্র  
উথাল পাথাল কাটাবো,  
হবো জল স্থল অন্তরীক্ষচারী  
ভবিষ্যৎ স্মৃতিতে দেদীপ্যমান রবে  
আজকের দিনলিপি ।  
তুমি যাবে বালক  
যাবে মোর সাথে  
দিয়ে বিসর্জন কুড়েমি?

---

Comments: 4 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%b9%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8/#comments
