# আসুন প্রতিরোধ করি ফেসবুক হ্যাকিং।

Author: একজন নিষ্ঠাবান দেশপ্রেমিক
Published: 2013-08-27
Category: বিজ্ঞান ও প্রযুক্তি, বিবিধ, সমসাময়িক
Tags: facebook, Hacking, একজন নিষ্ঠাবান দেশপ্রেমিক, ফেইসবুক, হ্যাকিং
URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b8%e0%a6%ac%e0%a7%81%e0%a6%95/

কিছুদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম ফেইসবুক হ্যাকিং আর রিপোরটিং নিয়ে।।

সেই ধারাবাহিকতাই আরেকটা পোস্ট দিলাম এই ফেইসবুক হ্যাকিং নিয়েই, এবার তা কিভাবে প্রতিরোধ করা যায় এই নিয়ে বললাম আগের বার স্বল্প পরিসরে দিলেও, এবার ডিটেইলস বলে দিলাম।।

ফেইসবুক, বর্তমানে পৃথিবির জনপ্রিয় একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট।।

বর্তমান সময়ে খুব আলোচিত বিষয় এই ফেসবুক হ্যাকিং, ইদানিং সময় দেখা যাচ্ছে, যে কেউ ফেইসবুক হ্যাকিং করতে সক্ষম হচ্ছে।। এর একমাত্র কারণই হচ্ছে, ইউজারদের সিকুরিটি ডিটেইলস সম্পর্কে না জানা।।

তিল তিল করে গড়ে তোলা একটি ফেইসবুক এক্যাউন্ট নিমিষেই চলে যাচ্ছে হ্যাকারদের কবলে।। আইডিটি হ্যাক হলে শুধু নিজেরেই সমস্যা হয় তা না । সাথে সাথে ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধু এবং আত্মীয়-স্বজনেরও কষ্ট ও লজ্জার কারন হয় ।।  কিন্তু অনেকেরই জানা নেই, সামান্য কিছু সাবধানতা অবলম্বন করলেই এসব হ্যাকিং থামানো সম্ভব।।

ফেসবুক সাধারণত ফিশিং , কি লগার , ম্যাজিক এবং সোশ্যাল ইঞ্জিনিয়ারিং দিয়েই ফেইসবুক হ্যাক করা হয় ।

ফেসবুক হ্যাকিং থেকে বাঁচার প্রথম উপায় হলো ফেসবুক আইডিতে ব্যাবহার করা  ই মেইল আইডি এবং ফেসবুক আইডির পাসওয়ার্ড ভিন্ন রাখা। হ্যাকাররা হ্যাকের পরই প্রথম লক্ষ থাকে ই-মেইল এড্রেসটা বদলে ফেলা। আর কোনক্রমে ই-মেইল এড্রেসটি বদলে ফেলতে পারলে আর হ্যাকিং হওয়া ফেসবুক অ্যাকাউন্টটি রিকাভার করা খুবই কঠিন হয়ে যায়।

কারণ হ্যাকিং হওয়ার পর অ্যাকাউন্টটি রিকভার করার একমাত্র উপায় হলো ই-মেইল এড্রেস।। ইমেল এড্রেস ছাড়া এক্যাউন্ট রিকাভার করা যায় না বললেই চলে।।

ফেসবুকের কোথাও পাসওয়ার্ড দেয়ার প্রয়োজন হলে প্রথমেই লক্ষ রাখতে হবে ওয়েব এড্রেসটি মূল ফেসবুকের এড্রেস কিনা। অনেক সময় কাছাকছি এড্রেসের এবং দেখতে সম্পূর্ণ ফেসবুকের ওয়েবসাইটের মতো সাইটগুলোতে পাসওয়ার্ড দিলেই সাইটটি হ্যাক হয়ে যায়। **facebook.com**\-এর পরিবর্তে যদি **facebookie.com**, **facabook.com** ইত্যাদি রকম দেখা যায় তবে কখনোই ইউজার নেম এবং পাসওয়ার্ড দেয়া যাবে না। কারন এগুলো হচ্ছে, ফিশিং পেইজ সচরাচর যা কেউ বুঝতে পারে না।।

পাবলিক কম্পিউটারে বসলে কাজের শেষে অবশ্যই লগআউট করতে হবে। এবং পাবলিক কম্পিউটারে কখনোই পাসওয়ার্ড রিমেম্বার দেয়া যাবে না।। কারন এতে করে ব্রাউজার থেকেই আপনার পাসওয়ার্ড যেনে নেয়া যায়।।

কম্পিউটারকে সব সময় **MALWARE** ভাইরাস থেকে মুক্ত রাখতে হবে। এগুলো অনেক সময় পাসওয়ার্ড চুরি করে নিয়ে যায়।এর জন্য আপনাকে ভালো একটি এন্তি ভাইরাস ইউজ করতে হবে । সাথে সাথে তা আপডেট করতে হবে ।

কখনও কোথাও থেকে আসা **Facebook Password Reset Confirmation** এরকম মেইলে পাসওয়ার্ড রিসেটে ক্লিক করা যাবে না।

পাবলিক কম্পিউটারে বসলে কাজ শেষে অবশ্যই **cache** এবং **cookies** ডিলেট করতে হবে।

মেইলে আসা সফটওয়্যার না বুঝে সেটআপ দেয়া যাবে না। অনেক সময় দেখা যায়, ফাইলটি দেখতে ভিডিও বা অডিও ফাইল মনে হচ্ছে কিন্তু আসলে এটি একটি সেটআপ ফাইল, যেটি সেটআপ দিলেই কম্পিউটারের পাসওয়ার্ড চলে যাবে দুর্বৃত্তদের কাছে।

ফেসবুকে অপরিচিত কাউকে নিজের সম্পর্কে কোন রকম তথ্য না দেওয়া । যেমন : মোবাইল নাম্বার , প্রিয় কোন জিনিসের নাম , প্রিয় ব্যাক্তিত ।

কিছু দিন পর পর ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন করা দরকার ।

আরেকটি পদ্ধতি ব্যাবহার করে আমরা আমাদের ফেসবুক আইডি রক্ষা করতে পারি । হ্যাকার যদি ফিশিং বা অন্য কোন উপায়ে আপনার পাসওয়ার্ড জেনেও যায় তাহলেও সে আপনার আইডির কোন ক্ষতিই করতে পারবে না ।

এর জন্য প্রথমেই যা করতে হবে তা হল যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে এ আপনার মোবাইল নাম্বার দেওয়া না থাকে তবে তা দিন । এবার আপনার **account settings** এ যান । সেখানে **Account Security** এর পাশে লিখা **change** অপশনে ক্লিক করুন ।

এবার **Login Notifications** এর নিচে লিখা **Send me a text message** সিলেক্ট করুন । এতে করে যদি আপনার সবসময় ব্যাবহার করা ডিভাইস (যেমন আপনার নিজের কম্পিউটার,মোবাইল) ছাড়া অন্য কোন ডিভাইস থেকে লগইন করা হয় তবে সাথে সাথে আপনার মোবাইল একটি মেসেজ আসবে যেখানে আপনাকে বিষয়টি জানানো হবে। এরপর **Login Approvals** এর নিচে লিখা **Require me to enter a security code sent to my phone** সিলেক্ট করুন । এতে করে যদি আপনার সবসময় ব্যাবহার করা নিজের ডিভাইস ছাড়া অন্য কোন ডিভাইস থেকে লগইন করার চেষ্টা করা হয় তবে ফেসবুক একটি কোড চাইবে যা আপনার মোবাইলে মেসেজ করে পাঠানো হবে। কোডটি ছাড়া কোনভাবেই লগইন করা সম্ভব হবে না ।

তাই আপনার পাসওয়ার্ড পাওয়া সত্ত্বেও কেউ আপনার অনুমতি ছাড়া আপনার ফেসবুক একাউন্টে লগইন করতে পারবে না, সে যদি হ্যাকারের বাপও হয় তারপরও পারবে না। 😛 😀

এই সেটিংস এর কিছু অসুবিধা আছে তা হল, আপনি নিজেও আপনার মোবাইল সাথে না  রাখলে অন্য ডিভাইস থেকে লগইন করতে পারবেন না ,কারন যে কোডটি চাওয়া হবে তা  শুধু আপনার মোবাইল এ মেসেজ করে পাঠানো হবে (যা আপনি সিলেক্ট করে দিয়েছেন আপনার এক্যাউন্ট সেটিংসে) । আর যদি কেউ আপনার ডিভাইস দিয়েই আপনার একাউন্টে প্রবেশ করতে চায় তবে এই সেটিংসে কোনো কাজ হবে না ।

যদি ফেসবুক একাউন্টের পাসওয়ার্ড হ্যাক হয় এবং মেইল একাউন্টটি ঠিক থাকে তবে এই লিঙ্ক থেকে রিকয়েস্ট পাঠালে পাসওয়ার্ড সমাধান পাওয়া যাবে।

[https://ssl.facebook.com/reset.php](https://ssl.facebook.com/reset.php "https://ssl.facebook.com/reset.php")

যদি উপরের লিঙ্ক কাজ না করে তবে পাসওয়ার্ডটি পাওয়ার জন্য নিচের লিঙ্কে ক্লিক করতে হবে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে।

[http://www.facebook.com/help/identify.php?show\_form=hack\_login\_changed](http://www.facebook.com/help/identify.php?show_form=hack_login_changed "http://www.facebook.com/help/identify.php?show_form=hack_login_changed")

যদি ই-মেইল এড্রেসটি পরিবর্তন হয়ে যায় তবে নিম্নলিখিত লিঙ্কে ক্লিক করতে হবে। ফর্মটি পূরণ করে পাঠালে ফেসবুকের কর্মকর্তারা যোগাযোগ করবে।

[https://ssl.facebook.com/help/contact.php?show\_form=hacked\_self\_recovery](https://ssl.facebook.com/help/contact.php?show_form=hacked_self_recovery "https://ssl.facebook.com/help/contact.php?show_form=hacked_self_recovery")

আশা করি পোস্টটি আপনাদের কাজে আসবে । ভালো থাকবেন ।
