# আসবে তুমি

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2020-01-24T05:36:54+00:00
- Updated: 2020-01-24T05:36:54+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%b8%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf/

---

কুয়াশা মাখা চাদরে, রোদ ছুঁয়ে গেছে উঠোন ~  
হিমেল হাওয়ায় দুলিয়ে গেছে সর্ষে ফুলের বন ~  
শাখে ডাকে পাখী, প্রকৃতি রুপে সাঝ সাঝ ~  
নিঃসঙ্গ প্রহরে, একাকীত্বের ভাঁজ ~  
স্বপ্নভুক প্রাণ এক, দিন যায় গুনে গুনে ~  
প্রজাপতির ডানায়, জীবনের রঙ বুনে ~  
খুঁজে ফিরি বসন্ত বিলাসে প্রাণের উল্লাস ~  
ফুলের হাঁসি, দোয়েলের শিষ, সবুজের নির্যাস ~  
মায়ার আঁচল, তোমার রেশমী চুলের ঘ্রাণ ~  
অন্তিম নিঃশ্বাসে ক্লান্তির পরিত্রাণ ~  
পরম স্পর্শে জেগে উঠবে আকাশে নীল ~  
একাকীত্বের অবসানে, ভালবাসায় বর্ণীল ~  
বারতা নিয়ে আসবে তুমি এক প্রহরে ~  
নিরবতা ভেঙে আমার অগোছালো শহরে ।  
~~~~~~~~~~~~~~~~~~~~

রচনা কাল ঃ ২৪/০১/২০২০  
ঢাকা ।

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%b8%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf/#comments
