# আসবে তুমি

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2021-01-24T03:38:33+00:00
- Updated: 2021-01-24T03:38:33+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%b8%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-2/

---

কুয়াশা মাখা চাদরে,  রোদ ছুঁয়ে গেছে উঠোন  ~

হিমেল হাওয়ায় দুলিয়ে গেছে সর্ষে ফুলের বন ~

শাখে ডাকে পাখী,  প্রকৃতি রুপে সাঝ সাঝ ~

নিঃসঙ্গ প্রহরে, একাকীত্বের ভাঁজ  ~

স্বপ্নভুক প্রাণ এক,  দিন যায় গুনে গুনে ~

প্রজাপতির ডানায়, জীবনের রঙ বুনে ~

খুঁজে ফিরি বসন্ত বিলাসে প্রাণের উল্লাস ~

ফুলের হাঁসি, দোয়েলের শিষ,  সবুজের  নির্যাস  ~

মায়ার আঁচল,  তোমার রেশমী চুলের ঘ্রাণ ~

অন্তিম নিঃশ্বাসে ক্লান্তির পরিত্রাণ  ~

পরম স্পর্শে জেগে উঠবে আকাশে নীল ~

একাকীত্বের অবসানে, ভালবাসায় বর্ণীল ~

বারতা নিয়ে আসবে তুমি  এক প্রহরে  ~

নিরবতা ভেঙে আমার অগোছালো শহরে  ।

~~~~~~~~~~~~~~~~~~~~

 

রচনা কাল ঃ ২৪/০১/২০২০

ঢাকা ।

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%b8%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-2/#comments
