# আসছে….সোনেলা ম্যাগাজিন

Author: সাবিনা ইয়াসমিন
Published: 2022-06-21
Category: সোনেলা বার্তা
URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%b8%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a8/

সুপ্রিয় ব্লগার / লেখকবৃন্ন্দ আগামী ২৩ সেপ্টেম্বর সোনেলা ব্লগ একাদশ বর্ষে পদার্পণ করবে। সোনেলার দশ বছর পুর্তি উৎযাপন উপলক্ষে সোনেলা ব্লগের সোনালী মানুষদের লেখা নিয়ে সোনেলা ব্লগ এর পক্ষ থেকে  ❝সোনেলা ম্যাগাজিন ২০২২ ❞ প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে।

এতে থাকবে

ছোট গল্প

কবিতা

রম্যরচনা

স্বাস্থ্যকথা

রান্নার রেসিপি

দেশীয় ফ্যাশন

ছবি আঁকা

ভ্রমণকাহিনী

ইতিহাস/ঐতিহ্য

খ্যাতিমান ব্যাক্তিত্ব নিয়ে প্রবন্ধ

অণুগল্প

চিঠি

এছাড়া সোনেলা ব্লগ নিয়ে ব্লগারদের নিজস্ব অনুভব/মতামত ইত্যাদি ।

ম্যাগাজিনের জন্য যারা লেখা দিতে চান তারা সোনেলা ব্লগে লেখা দিন। যে সমস্ত লেখকদের ব্লগে আইডি নেই, তাদের আইডি করে দেয়ার জন্য যথাযথ সহযোগীতা করা হবে। আইডি সংক্রান্ত তথ্য/প্রশ্নের জবাব পেতে সোনেলা [ফেসবুক গ্রুপে](https://www.facebook.com/groups/sonela/?ref=share_group_link)   যোগাযোগ করুন।

উল্লেখ্য, একজন লেখক একটি বিভাগে একটি এবং যারা একাধিক বিভাগে লিখতে চান তারা সর্বোচ্চ তিনটা বিভাগে একটি করে মোট তিনটি লেখা দিতে পারবেন।

**সোনেলা ব্লগ এর নির্বাচক মন্ডলী লেখা নির্বাচিত করবেন।** **লেখা নির্বাচনের** **ক্ষেত্রে ব্লগ কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত** **হবে।** 

ম্যাগাজিনএ প্রকাশে ইচ্ছুক লেখা গুলোর শিরোনাম এর পাশে ব্রাকেটে “সোনেলা ম্যাগাজিন ২০২২” লিখে দিতে হবে।

যেমন (সোনেলা ম্যাগাজিন ২০২২)

ম্যাগাজিনএ অংশ নেবার শর্ত সমুহ –

√ সোনেলার ব্লগার হতে হবে।

√ নিজের লেখায়/ সহব্লগারদের লেখায়/মন্তব্যতে উপস্থিত হতে হবে।

√ ম্যাগাজিনএ প্রকাশের জন্য নিজের লেখা দিতে হবে। কপি-পেস্ট ( অন্যেরলেখা) গ্রহণ করা হবে না।

√ সোনেলা ব্লগ/নিজের ফেসবুক ওয়াল ছাড়া অন্য কোথাও প্রকাশিত হয়েছে এমন লেখা দেওয়া থেকে বিরত থাকতে হবে।

ব্লগে লেখা জমা দেয়ার শেষ তারিখ …….৩০/০৭/২০২২খৃষ্টাব্দ
