# আষাঢ়

- Author: [আলমগীর সরকার লিটন](https://sonelablog.com/author/al571981amgir/)
- Published: 2021-06-15T05:33:05+00:00
- Updated: 2021-06-15T05:35:45+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%b7%e0%a6%be%e0%a7%9d/

---

*কবিতার ভাব মুখর আজ মৃত প্রায়!*

*চোখের কালোকেশি মেঘে আষাঢ়ের ঘনঘাটা-*

*অথচ কবিতার চঞ্চলতা নেই- আকাশে ঘুড়িও নেই;*

*কদম ফুলের মিষ্টি হাসি ছড়িয়ে গেলো কোথাও?*

*বিস্মৃতির পথে, রক্তাক্ত কাটায় থুবরে খেয়েছে।*

*অতঃপর আষাঢ়ের গায়ে জ্বর সর্দি হলেই বা কি?*

*শ্রাবণ তো  প্রস্ত্তত, এক গলা উঠন কিংবা ভরা নদী-*

*শুধু একদিন জানবে আষাঢ়ের ক্যাকা ছিল প্রণয়;*

*এভাবেই আষাঢ় শ্রাবণ আসবে বুঝি- তবুও একটা*

*রসাল ভাবের মৃত কোন হয় না আষাঢ়।*

০১ আষাঢ় ১৪২৮, ১৫ জুন ২১

———————————

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%b7%e0%a6%be%e0%a7%9d/#comments
