# আষাঢ় এলো, এলো বর্ষণ

- Author: [রিতু জাহান](https://sonelablog.com/author/mounata/)
- Published: 2016-06-15T06:56:55+00:00
- Updated: 2016-06-15T06:56:55+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- Tags: আষাঢ় এলো, এলো বর্ষণ
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%b7%e0%a6%be%e0%a7%9d-%e0%a6%8f%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%8f%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a3/

---

[!\[13394200_1750176228574210_1543665298496003710_nd\](http://sonelablog.com/wp-content/uploads/2016/06/13394200_1750176228574210_1543665298496003710_nd.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2016/06/13394200_1750176228574210_1543665298496003710_nd.jpg)  
তোমার অদৃশ্য উপস্থিতির পরশ লাগে গায়ে  
তোমাকে ছুঁয়ে আসে যে বাতাস,  
তাঁতে কোনো শব্দ নেই, আছে শুধু শীতল পরশ।  
রেল লাইনের ঐ পথে দিগন্তের ঐ কোনে, তোমার অনুভবে,  
স্বর্গীয় এক আনন্দ ছুঁয়ে যায় আমায়।  
আমার ছুঁয়ে যাওয়া বাতাসে আছে রক্তিম উত্তাপ,  
তপ্ত হবে তুমি।  
এ সবুজ পৃথিবীও শীতল করতে পারেনি এ তপ্ত বাতাস।  
শুধু বর্ষণ হলেই শীতল হবে এ বাতাস।

বর্ষণ হলে, কাল মুখি ঐ মেঘ তার মালিন্য মুখে মুক্ত ঝরা হাসি দিবে, আকাশে নীলাভ ছড়াবে।  
তৃষ্ণার্ত ফুলেরা আজ নেচে উঠেছে, শান্ত শুকোনো নদী ও আজ বড়ই চঞ্চল।  
আজ মেঘ গর্জন করবে, আকাশের নীলিমা হঠাৎ পালাবে, পাহাড়ের ঝর্না আজ নতুন স্বপ্নে সাজবে।  
আজ আষাঢ়ের প্রথম দিন। ঐ হংস মিথুনদের সাথে আমিও এলোচুলে নাচব।  
[!\[13418374_1750176841907482_2668568901064388377_o\](http://sonelablog.com/wp-content/uploads/2016/06/13418374_1750176841907482_2668568901064388377_o.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2016/06/13418374_1750176841907482_2668568901064388377_o.jpg)

---

Comments: 23 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%b7%e0%a6%be%e0%a7%9d-%e0%a6%8f%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%8f%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a3/#comments
