# আষাঢ়ী প্রকৃতি

Author: সুপর্ণা ফাল্গুনী
Published: 2020-06-01
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%b7%e0%a6%be%e0%a7%9d%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf/

প্রকৃতি সেজেছে লাল,হলুদ, বাসন্তী ভালোবাসায়;  
মেঘের উড়ুপে ভাসছে বিষুবরেখা-  
ছিন্ন করে নিয়ম-নীতির দর্পচূর্ণ ।  
চন্দ্রার পাঁজর ভেঙ্গে আলোকজল ধেয়ে আসছে মর্ত্যে;  
আষাঢ়ীয় বর্ষণে হাওর-বাওড় কানায় কানায় পূর্ণ।

কামিনী-মালতীর তারার ফুলে যামিনী আবক্ষে সুবাসিত শয্যা,  
বর্ষণধারায় রাগ-রাগিনীর সুরে বিমূর্ত মানচিত্র;  
পাহাড়ী ঢলে ছুটছে জলতরঙ্গিনী এঁকেবেঁকে।  
মলয় সমীরে সুখের আগমনী বার্তা ভেসে আসছে;  
কখনো কালো মেঘ,কখনো উজ্জ্বল রোদ;  
যক্ষের ধনের মতো বুকে আগলে আকাশটা ঝুলছে।
