# আশা

Author: সিকদার সাদ রহমান
Published: 2019-05-07
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%b6%e0%a6%be/

♥#আশা♥

আশায় রইলাম বেঁধে বুক  
শত তৃষ্ণা অবহেলায় পাব সুখ,  
ডুবে যাওয়া কায়া মাঝ দরিয়ায়  
কে আসছে ঐ, ঝাপসা দেখায়  
হয়তোবা আশা, ভাসছে ভেলায়।

ক্ষীণ দৃষ্টি কোন মতে চায়  
আসে যদি কেহ, এ অবেলায়।  
অলীক কল্পনাও এক ধারা চাওয়া,  
কে করবে বিচার,  
যত পাওয়া না পাওয়া?

পরিশ্রান্ত বিশ্রাম দেহে অকাল প্রয়াত  
কালে কাল যায়, আসে বিষন্ন প্রভাত।

#সিকদার\_সাদ\_রহমান  
০৭-০৫-২০১৯
