# আল্পনা

Author: তামান্না রুবাইয়াত
Published: 2013-12-04
Category: একান্ত অনুভূতি, কবিতা, রম্য, সাহিত্য
URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%be/

কেউ বলে গান লিখি  
কেউ বলে মজা করি,  
আমি বসে বসে ভাবি  
খটকাটা বাঁধল একি?  
কবিতার ‘ক’ও নাই  
ছন্দের ‘ছ’ও নাই  
নাম দেয় কবি তা  
মাঝে মাঝে ভাবি তা।  
কেউ তো খুঁজল না  
লেখার মজা বুঝল না,  
লেখা আমার শখ তাই  
লিখে আমি যেতে চাই।  
ওদের নানান শান্তনা  
মনকে পড়ায় মন্ত্রণা,  
লেখায় আঁকি আল্পনা  
লাগে আমার মন্দ না।
