# আলো-কালো

- Author: [সীমা সারমিন](https://sonelablog.com/author/my-dream/)
- Published: 2013-10-31T20:58:36+00:00
- Updated: 2013-10-31T20:58:36+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2013/11/0c778b88b15ae90a1ac7ec9fa2ffa412.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2013/11/0c778b88b15ae90a1ac7ec9fa2ffa412.jpg)

**আলো- কালো **

*সীমা সারমিন *

ভাসতে থাকে মনটা আমার  
খোঁজে নতুন আলো।

খুঁজতে গিয়ে ভয় যে দেখায়  
রাতের আঁধার কালো,  
বলে আমায় মটকাবো ঘাড়  
যদি খোঁজ আলো।

আলো বলে ভয় পেওনা  
আমি তোমার আলো,  
কাটিয়ে দেব তোমার মনের  
সব ভয় গুলো।

কালো বলে কান দিয়ো না  
যাই বলুক আলো,  
আমার কাছে এলে তোমার  
হবে অনেক ভালো।

আমি বলি রাগ করোনা  
তুমি ও ভাই কালো,  
আলো ছাড়া তোমায় আমি  
কোথায় পাব বল?

আবার বলি আলো ও ভাই  
তুমিই এবার বল,  
কালো ছাড়া তুমি কি  
থাকতে পারবে ভালো?

সব মিলিয়ে আলো কালো  
দুজনেই তোমরা অনেক ভালো।

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b/#comments
