# আলোর রশ্মি

Author: সঞ্জয় মালাকার
Published: 2020-02-16
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%bf/

-   *দিবস মানে একটা দিন মাত্র,*  
    *আর ভালোবাসা মানে প্রতিটা মুহূর্ত।*
-   *আলোর রশ্মি,,*
-   *তুমি চির কাল রবে মা-গো*  
    *মোর এ হৃদয়ে*  
    *কল্পনায় নয় মা-গো দুটি নয়নে।*  
    *মা-গো তিমির কাণ্ডার তুমি*  
    *আলো রশ্মি,*  
    *এবিশ্ব ভুবনে তুমি মাগো স্নেহ ময়ী।*
-   *মা-গো উদয় অস্ত প্রকৃতি জল বাযু*  
    *তোমার স্নেহের কাছে হয় নত,*  
    *তুমি স্থীর শান্তি সৃষ্টি উৎপত্তি,*  
    *তোমার হাতেই তো জগৎ পুষ্ট!*  
    *মা-গো বসন্ত কামিনী যামিনী রায়*  
    *দিবস উৎসবের প্রতিটি পাতায়,*  
    *মা-গো তোমার চরণ তুলে রখি আমার মাথায়!*
-   *মা-গো উৎসব আনন্দ প্রতি মূহুর্ত*  
    *তোমার কাছে হয় নত,*  
    *মা-গো জীবন দশায় দেখেছি আমি*  
    *তুমি হোও ক্ষতবিক্ষত!*  
    *মা-গো উৎসব আনন্দ একটা দিন*  
    *আমি তোমার কাছে থাকতে চাই মা চিরদিন।*
-   *মা-গো সৃষ্টি যতো ধরণী*  
    *তোমার চরণে নেয় ক্ষমা সমাপ্তি,*
-   *সঞ্জয় মালাকার // ১৫/০২/২০২০/*
