# আলোফোটা ভোর

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-04-20T11:47:58+00:00
- Updated: 2021-04-19T05:07:49+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%b0/

---

 

ঘুমের ঘোরে ঘুমিয়ে পড়ে জেগেছিলাম গভীরের মধ্য-রাতে,  
যেন দূর বহুদূর থেকে ধেয়ে আসছে ঢেউয়ে ঢেউয়ে  
অজস্র অগুনতি বিষণ্ণেরা;

এ যেন বিবস্ত্রতার আহাজারি, শোক সন্তপ্ততা!  
আমি কী জেগে আছি? আমি কী ঘুমিয়ে আছি?  
জেগে/ঘুমিয়ে স্বপ্ন দেখছি? স্বপ্নেরা কী ঘুমে তলিয়ে যাচ্ছে!  
না-কী ঘুমেরা স্বপ্ন দেখছে!  
বিষাদ-জীবনে বিষণ্ণতার জলছাপে  
বিষকনাগুলো জেগে আছে, জীবনের পরতে পরতে;

ঘুমের জাগরণে,  
আড়াল আবডাল-হীন আলোফোটা ভোর  
আজানের সুরে উড়াল দিচ্ছে, জল-উচ্ছ্বাস-জীবনে,  
সোনা-রূপোয় ধুইয়ে;

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%b0/#comments
