# আলোজলের দৃশ্যকল্প

- Author: [আগুন রঙের শিমুল](https://sonelablog.com/author/shimul-ful/)
- Published: 2014-05-13T15:47:52+00:00
- Updated: 2014-05-13T15:49:02+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- Tags: যাদু বাস্তবতা
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%9c%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%83%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa/

---

তুমি স্নান সেরে এসে, চৌকাঠ পেরুলে যেই  
অমনি বদলে গেলো দৃশ্যপট।  
আলোর রঙ বদলে গেলো নিমিষেই,  
বারান্দায় মিহিন সৌরভ।  
মেঘের আড়াল থেকে উকি দিয়েই  
দুর্মতি চাঁদ নিপাট ভদ্রলোক।

তুমি স্নান সেরে এসে সামনে দাড়ালে,  
কবি অন্ধ হয়ে যায় সেচ্ছায়।  
কেননা, সৌন্দর্য বুভুক্ষ কবি দেখেছে শুদ্ধতম সুন্দর।

অবাধ্য চুল বেয়ে নেমে আসা জলচুর্নে থমকে যায় সমগ্র  
মুছে যায় সব ভয়, ভুল, পাপ, দাগ, সকল স্মৃতির।

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%9c%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%83%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa/#comments
