# আলোকপ্রাতে (সনেট)

- Author: [নীলকন্ঠ জয়](https://sonelablog.com/author/nilkanthojoy/)
- Published: 2013-12-12T07:03:11+00:00
- Updated: 2013-12-12T10:21:38+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- Tags: কবিতা, নীলকন্ঠ জয়ের ডায়েরী, সনেট
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%95%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%87%e0%a6%9f/

---

কাল সূর্য ওঠেনি আকাশে,আজও না  
ঘোর অন্ধকারে ঢেকে গেছে এ পৃথিবী  
কার অভিশাপে জানিনা এহেন নিশী,  
ত্রিলোকে দূর্যোগের প্রলয়ঙ্কারী ঝঞ্ঝা।  
কাঁপছে আকাশ, কাঁপছে বাতাস লয়ে  
পুরুষ ও কাপুরুষ কাঁপছে সবাই,  
কাঁপছে এ ধরা,মা বসুমতি নিকারে  
হে প্রভু,পরিত্রাণের নেইকি উপায়?

হেনকালে পূব আকাশে কে দেখা দিলো?  
স্বপ্ন নাকি সত্যি এ সংশয়ে মোহিত !  
দুঃখপ্রাতে জগদ্ধাতা, নিকেষ কালো  
দুঃস্বপ্নকে পিছে ফেলে স্বপ্নে উদিত!!  
ভয় নেই তাই চেয়ে দেখ ঐ সম্মুখে  
তিমির এ রাতের ত্রাতা আলোক হাতে।।

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2013/12/images-2.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2013/12/images-2.jpg)

*ছবিঃ অন্তর্জাল*

 

নোটঃ (সনেট কবিতাটি ***“ক খ খ ক গ ঘ গ ঘ , চ ছ চ ছ ঙ ঙ”*** এই ছন্দে রচিত।।)

প্রথম সনেট। তাই সনেট অভিজ্ঞরা ভুলত্রুটি ধরিয়ে দিলে কৃতার্থ থাকিবো।। -{@

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%95%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%87%e0%a6%9f/#comments
