# আলতা পায়

- Author: [এস.জেড বাবু](https://sonelablog.com/author/s-z-babu/)
- Published: 2019-11-06T08:23:40+00:00
- Updated: 2019-11-06T08:23:40+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%b2%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%be%e0%a7%9f/

---

যাসনে যেন একলা নদীর ঘাটে  
এইতো সবে উঁকি দিলো ভোর ,  
সূর্য্যি মামার নিদ্রা ভাঙ্গতে দে  
পাড়া পড়শী খোলুক কয়েক দোর ।

শিমুল গাছে হুতুম প্যাঁচা বসে  
দাঁত দেখিয়ে যদি ভেচকী মারে ,  
উল্টো ঝুলে বাদুর তেঁতুল গাছে  
ডাল ভেঙ্গে সে ছিটকে যদি পড়ে !

ভয় পেয়ে তুই ছুটবি উল্টা দৌড়  
পিছন ফিরে পথের কিনারায় ,  
কাঁটা যদি বিধে আলতা পায়ে  
ভাবতেই মোর বুকটা ফেটে যায় ।

ঘুমায় নদী, কুয়াশার কাঁথা গায়ে  
কলসি দিয়ে তুলিসনা আর ঢেউ ,  
দুলবে যদি ভাঙ্গা নৌকাখানী  
ঘুমপাড়ানী নাই যে আমার কেউ ।

যদি বাঁজে বাঁশি বাবলা বনের ধারে  
জল বোরাতে আসবি একেলা ,  
দেখবো তোকে সাঁজের মিষ্টি আলোয়  
কলসি কাঁখে, মিষ্টি কোমর দোলা ।

বাঁদর যদি পাথ্থর ছুড়ে মারে  
ফাটা কলসি, শূণ্য দৃষ্টি তোর ,  
পূর্ণিমা রাত সঙ্গি হলে তুই  
গঞ্জে যাবো, হয় ‘ হতে দে ভোর ।

অনামিকায় ঝংকার তুলবি জলে  
ছুটবে তরী জোয়ার ভাটির টানে ,  
মিল যদি হয় ছন্দে, তালে, লয়ে  
মিলাবো সুর দ্বৈত কন্ঠের গানে ।

জানবে লোকে, জানবে প্রতিবেশি  
সখি গেছে সুজন মাঝির না’য় ,  
ভয় পেলে তুই থাকনা ! সখি থাক;  
যাসনে ঘাটে, একলা অবেলায় ॥

তুই বিহনে হারায় যদি সুর  
বাঁশের বাঁশি ডুবিয়ে দিবো জলে ,  
ভর দুপুরে আসিস যদি ঘাটে  
ভাসবে বাঁশি, তুর হাতেই নিস তুলে ।

-০-  
১২/০৯/২০১৯  
ছবি- নেট থেকে

---

Comments: 29 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%b2%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%be%e0%a7%9f/#comments
