# আর জনমে- নীল পোট্রেট

Author: পাগলা জাঈদ
Published: 2014-10-29
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b2-%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%9f/

বুক পকেটে সুখ জোছনা , সব দিয়েছি  
– চোখের তারায়,  
হাজার ফুলের নির্যাসে তোর ধিক্ִ কিনেছি  
– কি আসে যায় ?

ধূপশিখা প্রেম ঢল দিয়েছি, পাইনি কিছুই  
– বাদল মনে,  
তোর ঠোঁটে প্রাণ, নীল হাসি গান দেখবো, থাকি  
– সংগোপনে।

পঙতি বিলাস, সুর ছুড়েছি বিষুব রেখায়  
– নোনতা জলে,  
অবাক সকাল, রোদ, গোধূলি ভুল ঠিকানার  
– জারুল তলে।

তাও পেয়েছি বন্ধুতা তোর, এই বুঝি ঢের  
– এতেই সুখি,  
সবাই কি আর চায় বিনিময়, প্রেম শ্বাশত  
– চাতক মুখী।

দিলাম কথা থাকবো আশায়, আর জনমে  
– আমার হবি ?  
তখন না হয় আঁকবি রে খুব, প্রেম সরবর  
– কাব্য ছবি।

না হয় তখন বাঁধবি আবার, হৃদ প্রবালে  
– ভী-ষ-ণ মায়ায়,  
এই জনমে অথৈ জলজ ধিক্ִ কিনেছি  
– কি আসে যায় ?

বল অথবা, তুই কিশোরী রাখাল আমি  
– মন কেনা তোর,  
টিনের চালে প্রেমের তুফান, শিশির ফোঁটা  
– আলগা সে ভোর।

সেই জনমে আমার হবি ? ভুলবি কি সব ?  
– নেই কোন দায় ?  
থাকবো তবে একলা আশায়, ফের জনমের,  
– কি আসে যায় ?
