# আর কেঁদো না কার্তিক

Author: আলমগীর সরকার লিটন
Published: 2020-10-21
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%87%e0%a6%81%e0%a6%a6%e0%a7%8b-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95/

*কার্তিকের বৃষ্টি জানি না মেঘের কাঁন্না*  
*না আনন্দ জল বুঝা বড় দায়-*  
*তবুও মেঘেরে বজ্রপাত কিন্তু ভয়ঙ্কর ব্যথার*  
*সংশয় নয় তো; কার্তিক তুমি আকাশ*  
*কালো বিষাদ সময় দুষ্টমি হয় তো- না;*  
*তাহলে এতো কাঁন্না করছো কেনো?*

*কার্তিক গা ঝিমঝিম রোদ মিষ্টি হওয়া!*  
*পূজার সাজ যেনো আকাশ ভাঙ্গা নাচ-*  
*অথচ প্রসাদ খাওয়ার মিষ্টিমুখ করোনা,*  
*তবুও পূজা হোক কার্তিক মেঘের জোছনা!*  
*অতঃপর তুমি কাঁদিলে ডেঙ্গু হাসিবে- এতো*  
*দিচ্ছি পূজ আর কেঁদো না কার্তিক।*

০৫ কার্তিক ১৪২৬, ২১ অক্টোবর ২০  
—————————————
