# আর কি লিখি বলো!

- Author: [অরণ্য](https://sonelablog.com/author/oronno/)
- Published: 2015-08-30T18:32:52+00:00
- Updated: 2015-08-30T18:32:52+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%96%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%b2%e0%a7%8b/

---

আর কি লিখি বলো!  
কত না বোবায় ভালোবাসা বুকে নিয়ে  
চলে গেল ওপারে!  
বলা হলো না তার কোনকিছুই।

কি আর শুনি বলো!  
কত বধির শুনলো না একবারও  
বলেছে তাকে কেউ “ভালোবাসি”!  
“আমি শুধু তোমার হতে চেয়েছি  
তুমি কি আমার হবে?”

জন্মান্ধের কথা আর কি বলি!  
চল্লিশেও চোখে চশমা নেই আমার  
পরিষ্কার – সিক্স বাই সিক্স।  
অথচ তোমাকেই দেখা হয়নি আমার  
এ চোখের যেন কোন মূল্য নেই আর!  
আছে কি আদৌ?

কি আর লিখি বলো!  
যখন তোমাকেই ডাকতে শিখিনি  
বলতে শিখিনি “ভালোবাসি”!  
শুনেও শুনিনি তোমার আর্তনাদ!  
ফিরে গেছ তুমি তোমার  
অস্ফুটে বলা কথামালা নিয়ে।

তুমিই বলো  
কিছু কি আদৌ লেখা হয় আমার?

---

Comments: 55 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%96%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%b2%e0%a7%8b/#comments
