# আর কিছুক্ষণ পরেই ভালবাসা আসবে

- Author: [দেবজ্যোতি কাজল](https://sonelablog.com/author/debajyotikajal/)
- Published: 2020-01-11T11:22:05+00:00
- Updated: 2020-01-12T08:27:08+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a3-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%87%e0%a6%87-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be/

---

উত্সাহী পাখির ভিতর যেতে হবে

আমার ভালবাসা নিতে হেঁটে হেঁটে ;

তার বুকের মধ্যে শুয়ে থাকব বিন্দুতে ,  
আমার শক্ত আঙুল হিমের নীচে ডুবিয়ে  
তাকে বোঝার চেষ্টা ক’রব আছে কি-না সে ।

তার মুখ স্পর্শ করব , তার ডানা ,  
তার নদী , তার বোতাম খোলা চুমু ।

আমার হৃদয় তুলে রাখব সব সময়ই  
তার বইয়ের তাকে ,উপন্যাসের লাইনে,  
একটি তর্জনী আমাকে পথ দেখাবে  
উন্মুক্ত ঘেষা উপকূল বিছানা ঘাসে ।

---

Comments: 17 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a3-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%87%e0%a6%87-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be/#comments
