# আর কত

- Author: [আলমগীর সরকার লিটন](https://sonelablog.com/author/al571981amgir/)
- Published: 2021-08-21T06:21:34+00:00
- Updated: 2021-08-21T08:53:34+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%a4-2/

---

নিজ দেহের ঘ্রাণ নেয় না  
কারণ সুলভ সুগন্ধী পায় না-  
অন্যের ঘ্রাণ খুব ইচ্ছা হয়  
প্রাণ ভরে নিতে;  
সচ্চরিত্রের গুণাবলি ভাবি না  
অন্যে চরিত্রে দেখি দুনিয়া  
এই হলো দেহ মন  
পবিত্র ঠিকানা- তবু মাটির  
গুণাগুণ বুঝি না, পিট বেকা  
করি হিংস খুঁজি অন্যেরটা-  
আর কত বৈরি ভাব;  
সোজা হবে- মাটির নেই অভাব  
সুন্দর ঘাস দোলবে, ফড়িং উড়বে-  
পূর্ণিমা চাঁদ জ্বলবে, দক্ষিণা হওয়া  
এভাবে শেষ আর কত।  
০৬ ভাদ্র ১৪২৮, ২১ আগস্ট ২১

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%a4-2/#comments
