# আর আমি

Author: এস.জেড বাবু
Published: 2019-12-31
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf/

আর আমি !  
এমনি করে দাড়িয়ে থাকা পথের শেষ প্রান্তে ,  
মুখ থুবড়ে পড়া অনুভুতিহীন ডিম্বাকৃতি পাথরে ;  
যে বিন্দু থেকে শুরু একরাশি জল ।

যতদুর চোখ যায় মৃদুমন্দ ঢেউ ,  
নীল আকাশের প্রেমে ধবধবে জল’ কালচে হয়েছে যেখানে !  
অতপর কুয়াশা ;  
হয়তো সে দৃষ্টির সীমাবদ্ধতার দেয়াল পেড়িয়ে তুমি আজও হাসো।

কখনো শেষ বেলাটায়,  
লালচে সূর্যের বুক ভেদ করে  
খুব কাছে উড়ে আসে দুই একটি মাছরাঙা ,  
শিশির উড়িয়ে ডানা ঝঁপটায় ,  
ওদের কিচির-মিচিরের সাথে  
কখনো তোমার সে পুরুনো হাসির সান্নিধ্য খুঁজে পাই।

আর আমি ;  
একরাশি মুগ্ধতায় ফিরে যাই বর্তমানে !  
জীবন তরীর হাল ধরি শক্ত হাতে ,  
ঠিক যত পক্ষকাল ধরে মস্তিস্কে সজীব থাকে তোমার হাসি  
আমি ভাসি –  
আবারো ভাসি, আপন মনে অভিলক্ষ্যহীন অভিযাত্রায় ।

যখন চাঁদনী পশর পেড়িয়ে,  
প্রকৃতি করে আঁধারে স্নান\_\_\_\_’  
আমি সে বস্ত্রহীন প্রকৃতির মাঝে লজ্জাবনত দৃস্টিতে,  
সাগরের টলমলে বুকজুড়ে, আমার চাঁদের প্রতিচ্ছবি খুঁজি ।  
তখনো,  
কখনো মাথার ক’হাত উপড় দিয়ে  
নিড়ে ফিরে একাকি শালিক ।

আমি আবারো সে হাসির শব্দ পাই নিশিপংঙ্খির ডানায়,  
আকুল হয়ে দেখি অন্ধকারে শান্ত ঢেউ,  
আর সে ঢেউয়ের চূড়ায় –  
সদ্য উড়ে যাওয়া পাখির ডানা ঝাপটানীর রেশ  
অশান্ত জলের বুকে আঁকা তোমার নিরেট বদন ,  
জীবন্ত ঠোঁটের অবিরত কম্পন,  
উড়নচন্ডি চুলে দখিনা হওয়ায়, মিষ্টি মিহি ঢেউয়ের দোলা -।।

এই তো বুঝি সঞ্চয় জীবনের ,  
নিত্যকার স্পন্দন হৃদয়ের ,  
আর, এই তো বেঁচে থাকা\_\_\_\_\_॥

\-০-

ছবিঃ নেট দুনিয়া
