# আর্ত প্রতিধ্বনি

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2022-06-08T05:16:56+00:00
- Updated: 2022-06-08T05:16:56+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%bf/

---

 

ঐ কার কান্না শুনতে পাচ্ছি মুহুর্মুহু ?  
চূর্ণ হৃদয়ের কম্প তুলে,  
ছিন্নমূল বৃক্ষ নাকি দেব শিশু!

পুড়তে থাকা উত্তাল উন্মাদনায় সূর্যাস্তের তাপ জুড়ালেও  
ক্রুশবিদ্ধতার হাহাকার মুহূর্ত থেকে মুহূর্তে-ই গড়ায়।

আগুন এখন মরন্ত,  
তবুও নির্নিমেষ বুকফাটা আর্ত-প্রতিধ্বনি  
লাগামহীন অশ্বারোহী;

বৈধব্যের কয়লা রাঙা দিগন্ত ঠায় দাঁড়িয়ে,  
কষ্ট এখন অর্থহীনের বাঙময়তায়  
শুধুই উচ্ছিষ্টের জটলা,  
নালায় বয়ে যাওয়া অনর্গল স্রোতের মত।

ছবি নেটের।

---

Comments: 19 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%bf/#comments
