# আর্টিফিশিয়াল ধর্মপ্রাণ

Author: সনেট
Published: 2014-07-01
Category: বিবিধ
URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3/

দুই বন্ধু গল্প করছিলাম। ওর ফোনে রিংটোন বেজে উঠল, রিংটোন টা সবারই পরিচিত। কালেম তৈয়বা, তার সাথে DJ mix করা।।।। মেজাজ খারাপ হয়ে গেল।।।

♥কিরে তোর না নাগীন ডান্স রিংটোন ছিলো!

♦হ্যাঁ আছিলো তো। আরে বোঝস না? রোজা বইলা কথা। বদলাইয়া দিসি….

♥তোকে আগেও বলেছি আমার সাথে এসব বইলা, কইলা, যাইয়া, খাইয়া টাইপ language ইউজ করবিনা। চলিত ভাষা ইউজ না করতে পারলে কথা বলতে আসবি না।। তারপর শোন।। এই যে এই রিংটোন টা ইউজ করছিস। আবার দাবী করছিস ইসলামী রিংটোন! এটা মোটেও ইসলামী না।। মিউজিক হারাম বলে নাগীন ডান্সের বদলে এই রিংটোন রেখেছিস এটাকি মিউজিক না????  
বরং আরো বেশি পাপ হচ্ছে। কালিমার সাথে মিউজিক লাগানো কত বড় বেয়াদবি জানিস তো???

♦তাহলে বাদ দিবো??

♥অবশ্যই দিবি।

♦কি লাগাবো? আয়াত লাগাই??

♥মোটেও না।। ওটা আরো পাপ হবে।।।

♦কিভাবে? ওখানে তো মিউজিক নাই।।

♥মিউজিক নেই ঠিক আছে।। কিন্তু ধর সেই আয়াতে বলা হচ্ছে “আল্লাহ্‌ পারে না এমন কিছু নেই”….  
রিংটোন বাজার পর এমন সময় কল রিসিভ করলি যে “আল্লাহ্‌ পারে না” এমন অবস্থা হয়ে গেলো। তাহলে পাপ হবেনা???  
আর কোরআন বা হাদীস তো রিংটোন বানানোর জন্য তৈরি করা হয় নি।।।

♦তাহলে কি রাখব??

♥এমন কিছু যা ডাইরেক্ট মিউজিকও না আবার কোরআন হাদীসেরও না।। গজল রাখা যেতে পারে….

♦তুই কি রেখেছিস??

♥আগের টাই।। আমি ভাই তোদের মত এক মাসের জন্য আর্টিফিশিয়াল ধার্মিক হতে পারব না।। সারামাস রোজাও রাখিস আবার ঈদের দিন মোড়ে দাড়িয়ে তেঁতুল দেখিস আবার তাদের উপর যঘন্য মন্তব্যও করিস। রমজান নিজেকে শুধ্রানোর সময়।। নিজের খারাপ রিপুগুলোকে বাদই দিতে পারলিনা! রমজানের বিরত থাকার শিক্ষায় নিতে পারলিনা তাহলে রোজা করে তোদের লাভ টাই বা কি???????
