# আরোহণ- উৎসর্গঃ হাজার জীবন কেড়ে নেয়া আমাদের দুই নেত্রী কে

- Author: [পাগলা জাঈদ](https://sonelablog.com/author/pagla-jayed/)
- Published: 2013-12-01T10:19:38+00:00
- Updated: 2013-12-01T10:19:38+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%a3-%e0%a6%89%e0%a7%8e%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%97%e0%a6%83-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8/

---

চলমান লাশের পদধ্বনিতে ব্যাস্ত নগরায়ন  
শুক্রাণুর ঘ্রাণ নিতে রোজ মাথা পেতে দেয়া মায়ের আঁচলে  
কি লাভ খুঁজে বল চকচকে রোদ ?  
কিছু আলোক রশ্মি চাই কি তোমার ?  
ছটায় ছটায় জীবন বদলে দেয়া যুবতি আলো !

অরোরা ত্রিশূল গাঁথো ওই পাঁজরের মাঝ বরাবর  
পথের বুকে সংরক্ষন কর পথের সারথি  
না হয় দেখবে-  
নিমজ্জিত শবযাত্রায় উল্লাসিত রাজসভা।

আমি জানি-  
তোমরা হারিয়েছ বুকের ওমে মজ্জাগত ছন্দবিলাস ।

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%a3-%e0%a6%89%e0%a7%8e%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%97%e0%a6%83-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8/#comments
