# আরজু মুক্তার চলে যাওয়া।।

Author: কাজি রাশেদ
Published: 2021-09-12
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%b0%e0%a6%9c%e0%a7%81-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a5%a4%e0%a5%a4/

কবি, লেখক এবং ব্লগার আরজু মুক্তার আকস্মিক মৃত্যুতে আমার নিবেদন।।

হঠাৎ করেই তোমার সাথে পরিচয়,

হৃদতার বেড়াজালে বেঁধে ফেলা,

অনুরোধ আর নির্দেশনায়

সোনেলা ব্লগের পাতায় মিশে গেলাম

শুধু তোমার আন্তরিকতায়।

বিশ্বাস করো,

সোনেলা ব্লগের মুল পাতায়

লিখবো লিখবো করে বহুবার,

বহুভাবে চেষ্টা করেছি।

বহুবার সাইন ইনের ধূম্রজালে,

ব্যর্থতার ভারে,

কষ্টের সীমান্তে,

বারবার কাঁটাতারের

বাঁধায় রক্তাক্ত্ব হয়েছি।

তবুও পারিনি, তবুও হয়নাই।

হঠাৎ করেই তুমি এলে,

বার বার তোমার ইচ্ছে আর মমতায়

আমার স্বপ্নকে সত্যি করে দিয়ে,

সোনেলা ব্লগের সোনালী পাতায়

আমাকে যুক্ত করে নিলে।

আরজু মুক্তা,

সেই তুমি আরজু মুক্তা,

তুমি চলে গেলে সুতোর ওপারে,

কথা নেই, বার্তা নেই,

হুট করে চলে গেলে আমাদের কাঁদিয়ে,

চল গেলে একেবারে আকস্মিকতায়।

কি এমন কাজ, কি এমন তাড়া ছিলো

জানি না,

শুধু জানি তুমি আমাদের

শোকের সাগরে ভাসিয়ে,

চলে গেছো,

না ফেরার অনন্ত যাত্রায়।।
