# আয়না

- Author: [প্রিন্স মাহমুদ](https://sonelablog.com/author/pmahm/)
- Published: 2013-09-30T10:34:24+00:00
- Updated: 2013-09-30T10:34:24+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8%e0%a6%be/

---

আমার নদীতে দীর্ঘদিন খরা  
আঙ্গুলগুলো ধরে রয়েছে জরা  
ইদানিং নায়িকা তুমি কবিতার  
শব্দের স্রোত হয়ে এসেছো আমার ।  
কবিতার বন্যায় শুধুই তুমি  
ভাসো আর ভাসাই আমি ।

ভালোবাসার ভয়াবহ পিপাসা নিয়ে  
চুমুক খাই মায়াভরা কমনীয় ঠোঁটে  
তোমার । সে কি ! আগুন  
জলন্ত ছোঁয়া , পুড়ে যায়  
ইবলিশের ঘর সংসার ।

তুমি মানেই ইদানিং সবুজ বিপ্লব  
তুমি মানেই ইদানিং বিপদের পদধ্বনি  
তুমি মানেই ইদানিং নিত্য হাহাকার  
তুমি মানেই ইদানিং দার্শনিক প্রেমের বাণী ।

উৎসর্গ – নীতুকে ।

একটা গল্প বলি ,  
এই মেয়েটি ফেসবুকে ঢুকেই আমাকে বিশাল বিশাল মেসেজ লিখে ,  
আমি এক ‘শব্দে তার জবাব দেই “হুম” ।  
তখন তার রাগ উঠে , সে রাগ দেখতে ভালো লাগে ।

সে বলে “জানেন , জোছনার আলো বাইরে , খুব বাতাস ,

খুব ছাদে যেতে ইচ্ছে করছে” আমি বলি “তাহলে পড়তে বস”

তার সে রাগ  তিন চারদিন থাকে , ফেসবুকে আর আসেনা

রাগ ভাঙ্গাবার নিয়ম আমি জানিনা , জানলে তার রাগ ভাঙ্গাতাম ।

 

---

Comments: 13 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8%e0%a6%be/#comments
