# আম্পান

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2020-05-20T19:35:19+00:00
- Updated: 2020-05-21T06:38:19+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%be%e0%a6%ae/

---

অনুজীবের নির্মম  সংক্রামন রোধে ~

বিশ্ব যখন বন্দি ঘরে ~

আমপান তুই কোন আহাম্মক ~

দুর্যোগ আনলি নতুন করে ~

নিরিহ কর্মহীন ভুখা যখন  ~

অসহায়ে জীবন কাটে ~

আমপান এলো ঘর ভাঙতে ~

সেজে গুঁজে সাগর পাটে  ।

বন্দি আছি,  ভুখা আছি ~

মাথা গুঁজার ঠাইতো আছে ~

হিংস্র থাবায় তাও নিবি ~

শেষ সম্বল যেটুকু কাছে  ।

ভুগছি যখন গোটা জাতি ~

মহামারীর সংকটে ~

ছোবল দিল প্রকৃতি এসে ~

আমপান নামে,  সাগর তটে ।

 

রচনা কাল ঃ২০/০৫/২০২০

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%be%e0%a6%ae/#comments
