# আমৃত্যু (কবিতা)

- Author: [ব্লগার রাজু](https://sonelablog.com/author/rajurahman7/)
- Published: 2014-03-31T14:15:21+00:00
- Updated: 2014-08-01T04:18:00+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2014/03/Lonely-sad-boy-sitting-crying-waiting-for-love-alone-image-dreaming-tears-1-300x200.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2014/03/Lonely-sad-boy-sitting-crying-waiting-for-love-alone-image-dreaming-tears-1.jpg)

জীবনকে শুধালাম আমি  
কেন তুমি কণ্টকশয্যা?  
সামান্য জীবিকার তাগিদে  
ক্ষয় করতে হয় যে অস্থিমজ্জা।

ভালোলাগাকে শুধালাম আমি  
কেন তুমি এত মধুময়?  
প্রথম দেখায় যে জিনিস টাকে  
জয় করতে ইচ্ছে হয়।

ভালোবাসাকে শুধালাম আমি  
কে করেছে তোমায় সৃষ্টি?  
ভালোবেসে যে ফিরিয়ে দেয়  
জন্মান্ধের দৃষ্টি।

সুখ কে শুধালাম আমি  
কেন তুমি এত রমণী?  
যুদ্ধ শেষে ফিরে পায়  
সন্তানকে তার জননী।

হাসিকে শুধালাম আমি  
কেন তুমি এত লাবণ্যময়?  
প্রিয়জনের দুঃখকে করি  
আমার মাধ্যমে জয়।

কান্নাকে শুধালাম আমি  
কেন তুমি এত অবাধ্য?  
ভালোলাগার জিনিষ যখনই  
হয়না পাওয়া সাধ্য।

দুঃখকে শুধালাম আমি  
কেন তুমি এত কষ্টদায়ক?  
শত আরাধনার পরেও  
সফল হতে পারে না যে মহানায়ক।

মরণকে শুধালাম আমি  
কেন করে রাখ সবার আশা অপূর্ণ?  
শত পাপের বীজ বুনে  
জীবনকে করেছে যে জরাজীর্ণ।

---

Comments: 15 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be/#comments
