# আমি হীরা খাঁটি হীরা

- Author: [শামীনুল হক হীরা](https://sonelablog.com/author/hira/)
- Published: 2021-01-15T16:57:18+00:00
- Updated: 2021-01-15T16:57:18+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%b9%e0%a7%80%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%96%e0%a6%be%e0%a6%81%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%b9%e0%a7%80%e0%a6%b0%e0%a6%be/

---

আমি পাপী হিটলারকে দেখিনি-  
তবে পৃথিবীর সবচেয়ে ঘৃনিত ব্যাক্তি সে   
তা বুঝার বাকী নাই।  
আমি বেঈমান মীরজাফরকে দেখিনি-  
তবে তার বিশ্বাস ঘাতকতায় পৃথিবী কলঙ্কিত  
তা বুঝার বাকী নাই।  
আমি স্বাধীনতা সংগ্রাম দেখিনি-  
তবে নিরীহ বাঙ্গালীর উপর পাকিস্থানিদের অত্যাচার কতখানি ভয়াবহ ছিল   
তা বুঝার বাকী নাই।  
তোমায়তো খুব কাছ থেকে আমি দেখেছি  
আমি কি তোমায় একটুও বুঝবনা!  
নতুন করে আমায় কি বুঝাতে চাও ?  
তবে যতই অবহেলা করনা কেন-  
আমার শেষ কথাটা শোনে রাখ,  
আমায় যদি একশ বছরও আবর্জনার নিচে  
ফেলে রাখা হয় আমার দাম বিন্দুমাত্রও  
কমবেনা বরং একশগুন বাড়বে।  
কারণ একটাই-আমি হীরা খাঁটি হীরা।

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%b9%e0%a7%80%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%96%e0%a6%be%e0%a6%81%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%b9%e0%a7%80%e0%a6%b0%e0%a6%be/#comments
