# আমি ব্লগার !!!!

- Author: [বেল পাকলে কাকের কি](https://sonelablog.com/author/himel007/)
- Published: 2013-05-17T05:56:29+00:00
- Updated: 2013-05-17T08:17:35+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0/

---

মিগ৩৩ তারপর ফেসবুক তারপর টুঁইটার । এখন ব্লগ । এই ব্লগ শব্দটার সাথে পরিচিত হলাম শাহাবাগ আন্দোলনের সময় থেকে । আসলে ব্লগ কি??? নিজেই বুঝতাম না । কিন্তু এই প্রশ্নের সম্মুখীন বহুবার হয়েছে । যে প্রশ্ন করত তাকে ভুল ভাল বুঝিয়ে দিতাম । কিন্তু কতদিন আর মানুষকে ভুল বোঝানো যায় !! কিন্তু কারো কাছে যে জিজ্ঞেস করব ব্লগ কি ?? তাও পারতাম না । কারণ লজ্জা লাগত । শেষ পর্যন্ত বিভিন্ন ব্লগ ঘুরে ফিরে ব্লগ সম্বন্ধে প্রাথমিক একটা ধারনা নিলাম ।

এবং এই ব্লগে একটা একাউন্ট ও খুলে ফেললাম । আর আশ্চর্য্য আমি ব্লগে এখন লিখছি !!! জানি না কিভাবে ব্লগ চালাতে হয় । কিভাবে লিখতে হয় । লেখার বিষয় কেমন হওয়া উচিৎ । তারপরও সাহস করে লিখে ফেললাম । আসলে আমি ঠিকমত গুছিয়ে কথায়ই বলতে পারি না , ব্লগে বড় বড় লেখা কিভাবে দিব তাই ভাবছি । সত্যি কথা হচ্ছে আমার লেখা যেমনই হোক , কিছুদিন আমি ব্লগে লিখব ই । যা থাকে কপালে ।

(আর অভিজ্ঞ ব্লগাররা যদি একটু সাহায্য করে তবে লেখা মনে হয় চালিয়ে যেতে পারব ।)

---

Comments: 11 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0/#comments
